১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়া বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলার বিভিন্ন হাটবাজার এ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে ৷চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী ,
১২ ডিসেম্বর ২০২৩ তারিখ মঙ্গলবার বিকালে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দেওয়ানহাট, দেওদিঘী, জোটপুকুরিয়া, ফুলতলা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।এসময় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের মূল তালিকা না থাকায় চারটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ন্যায্যমূল্যে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য বাজারের ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।মোবাইল কোর্টে জহির, পিতা- খুইল্যা মিয়া কে ৩০০০ টাকা, মোঃ ইলিয়াস, পিতা- হারুনুর রশিদ কে ২০০০ টাকা, প্রদীপ তালুকদার, পিতা- বিপীন বিহারি তালুকদার কে ১,০০০ টাকা, মোঃ আব্দুল মাবুদ, পিতা- আলতাব মিয়া মিয়া কে ১০,০০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার প্রত্যন্ত জনপদে যখনিই কোন সামাজিক অপরাধ সহ বেআইনী কার্যকলাপের সন্ধান পাওয়া যাচ্ছে, তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনানুযায়ী শাস্তির আওতায় আনা হচ্ছে। তারপরও কিছু সংখ্যক স্বার্থপর মহল সংগোপনে আইন অসান্য করে বিভিন্ন অপরাধমুলক কার্যকলাপ করে যাচ্ছে। সমাজের আইন শৃংখলার ক্ষতি, মূল্য তালিকায় বাইরে পণ্যবৃত্তি সহ যে কোন ধরনের বেআইনী কার্যকলাপ বন্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা খুবই জরুরী। যখন কোন অপরাধী যেখানেই বেআইনী কোন কার্যকলাপ করছে, সেখান থেকে সচেতন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজ দায়িত্বে প্রশাসনের কাঁছে ইনফর্মেশন দিলে অপরাধের মাত্রা দ্রুত আরো কমে আসত।এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) আরাফাত সিদ্দিকী আরও জানান পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page