২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম নগরীর বাজার নিয়ন্ত্রণে ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রামে সকল উপজেলাসহ মহানগরের গুরুত্বপূর্ণ পাইকারী ও খুচরা বাজারে অভিযান চলছে। তারই ধারাবাহিকতাই আজ ১২/১২/২০২৩ রোজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মূল্যতালিকা না টানানো ও ক্রয় বিক্রয় চালান দেখাতে না পারায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।পেঁয়াজের মূল্য ও মজুদ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের প্রায় অর্ধশতক দোকান কে সতর্ক করেছেন এবং যাতে ২ কেজির বেশি পেঁয়াজ একজন ক্রেতাকে বিক্রি করা না যায় সে ব্যাপারেও সচেতন করেছেন। এছাড়াও খুচরা পর্যায়ে মূল্য বর্তমান পেঁয়াজের মজুদ অনুযায়ী ১২০ টাকার বেশি যাতে বিক্রি না করে সে মার্কেট কমিটি সকল ব্যবসায়ী কে সতর্ক করেছেন।অন্যদিকে পাহাড়তলি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিমাদ্রী খীসা। এ সময় তিনি ০৮ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো উমর ফারুক ২ নং গেইট সংলগ্ন কর্ণফুলী বাজারে ক্রয় বিক্রয় রসিদ অসংরক্ষণ ও উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক সাকিব, ফিরোজ স্টোর কে -১০হাজার এবং আবদুল হাকিম, খাজা স্টোর কে- ২০ হাজার সহ সর্বমোট ৩০ হাজার টাকাজরিমানা করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম চাক্তাই বাজারে অভিযান পরিচালনাকালে ০১ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন।চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। অভিযানে ০২ টি দোকানে ০৮ হাজার (টাকা) জরিমানা আদায় করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা কাজির দেউড়ি বাজার মোবাইল কোর্ট পরিচালনাকালে
০৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় সহ মহানগরীতে সর্বমোট ১৬ টি মামলায় ৬৪ হাজার টাকা অর্থদণ্ড ও সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও মনিটরিং করা হচ্ছে।১৫ টি উপজেলা ও মহানগরে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। দাম নিয়ন্ত্রনে না আসা প্রর্যন্ত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page