১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রওশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর যা বললেন চুন্নু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলের নেতা রওশন এরশাদের বৈঠকের প্রতিক্রিয়ায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বৈঠকের কারণে নির্বাচনী মাঠে খুব একটা প্রভাব পড়বে না।আমরা নিজের মতো করে নির্বাচন করছি, মনোনয়ন দিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দলের প্রধান পৃষ্ঠপোষক কী নিয়ে আলোচনা করেছেন এ নিয়ে কোনো কথা নেই।মঙ্গলবার (১২ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় নিয়ম মেনে সবার সঙ্গে কথা বলে আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি। রওশন-সাদসহ আরও একজনের মনোনয়নপত্র নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি। এটা তো সৎ মনোভাবের পরিচয়। জি এম কাদের কাউকে সরিয়ে দেননি। ২০১৯ সালে বৈধ কাউন্সিলের মধ্য দিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।রওশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর যা বললেন চুন্নু এখন তো আর সময় নেই : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রওশন এর আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গণমাধ্যমকে জানান, জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছি। নির্বাচনে জি এম কাদেরের সঙ্গে জোট করলে সুফল আসবে না। কারণ তার (জি এম কাদের) কর্মকাণ্ডে আমার সমর্থন নেই।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেওয়ার ঘোষণা দিলেও রওশন এরশাদ নির্বাচনে না যাওয়ার কথা সাফ জানিয়ে দেন। এবার এ নিয়েই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ হয়েছে।জাতীয় পার্টির নেতাদের প্রতি সমর্থন আছে কি না জানতে চাইলে রওশন বলেন, ‘আমাদের ইচ্ছে করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে?’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page