১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

দেওয়ানগঞ্জে চেয়ারম্যান সাইদুজ্জামানের কাছে সাংবাদিক লাঞ্ছিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে তথ্য সংগ্রহ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক রহুল আমিন হারুন ও নূর ইলাহী চেয়ারম্যান ছাইদুজ্জামান খানের কাছে লাঞ্ছিত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২:৩০ মিনিটে এ ঘটনা ঘটে  মুহূর্তেই লাঞ্ছিতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে । এতে সাংবাদিক মহলে এক তীব্র নিন্দার ঝড় বইছে ।ভুক্তভোগী সাংবাবিক দৈনিক আওয়ার বাংলাদেশীর দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি । তিনি জানান, গত শনিবার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্লাস (ইজিপিপি পাস) এর ৬ টি প্রকল্পের কাজ পরিদর্শন করি এ সময় দেখতে পায় প্রতিটি প্রকল্পে ১০-১৫ জন উপকারভোগী অনুপস্থিত । সেইসাথে ৮ ও ৯ নং ওয়ার্ডের তালিকাভূক্ত সড়ক মেরামতের কাজ বাদ দিয়ে উপকারভোগীরা ৭ নং ওয়ার্ডের ব্যাপারী পাড়া এলাকায় ব্যাক্তিগত পুকুর পাড় মেরাম করছে ।

এসময় উপকার ভোগী অনেকেই অভিযোগ করে জানায় ৯ নং ওয়ার্ড মেম্বার বাহাদুর ১৬ জন উপকারভোগীর কাছ থেকে পাঁচশত করে টাকা ঘুষ আদায় করেছে । প্রতিটি প্রকল্প ঘুরে দেখা যায় সব প্রকল্পেই ১৫-২০ জন করে অনুপস্থিত।অনুপস্থিতির কারণ জানতে চাইলে ইউপি মেম্বার বাহাদুর বলেন এই ইউনিয়নে মোট উপকার ভোগীর সংখ্যা ২৬৯ জন । ৬০ টি নেতাকর্মীর নাম ঢুকানো হয়েছে আরো ২০ টি নেতার নাম ঢুকানোর দাবি করছে নেতারা । অনুপস্থিত সবাই নেতাকর্মী ।শনিবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় আজ রবিবার সকালে সাংবাদিক রুহুল আমিন হারুন চেয়ারম্যান ছাইদুজ্জামান খানের সাথে সাক্ষাৎ করতে গেলে চেয়ারম্যান পরিষদের বারান্দাতেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । এবং দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে প্রবেশ না করার জন্য হুমকি দেয় । প্যানেল চেয়ারম্যান এনামুল হক চেয়ারম্যানের সাথে তালমিলিয়ে ক্ষতার প্রভাব দেখায়।উল্লেখ্য সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ নিন্দা প্রকাশ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page