২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সুদের দায়ে প্রাণ গেল যুবকের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাঘা উপজেলার দিঘা আঁখ সেন্টার সংলগ্ন পুকুর পাড় নামক স্থানে সুদের দায়ে উজ্জ্বল সরকার (৩৭) নামের এক যুবকের ব্যবহৃত মটর সাইকেল কেড়ে নেওয়ার ঘটনায় প্রাণ হারান ওই যুবক। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ওই যুবক পার্শ্ববর্তী বাগাতিপাড়ার প্রতাফপুর এলাকার মৃত জালাল উদ্দীন এর ছেলে।

জানা যায়,সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) তে কর্মরত ছিলেন উজ্জ্বল সরকার। শনিবার সকালে তিন বছর বয়সী মেয়েকে নিয়ে তার শশুর বাড়ি বাউসা মাঝপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দিঘা আখের সেন্টার সংলগ্ন পুকুর পাড়ে উপস্থিত হলে মোটর সাইকেলের গতি রোধ করে একই এলাকার সুদেকারবারী ইমরান হোসেন বাবু (৩২) ও তার দুলাভাই জহুরুল ইসলাম (৪০) সহ ৩ জন। এ সময় তাকে মারপিট করে এমন অভিযোগ পাওয়া যায়। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।এ ঘটনায় নিহত উজ্জ্বল সরকারের চাচাতো ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page