২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে পুলিশী অভিযানে ২৯৮ বস্তা অবৈধ ভারতীয় চিনি আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে অবৈধভাবে আসা ২৯৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য ১৪ লাখ টাকা।শুক্রবার গভীর রাতে চোরাকারবারী চক্রের সদস্যরা ট্রাকযোগে ঐ সমস্ত অবৈধ ভারতীয় চিনি নিয়ে সদর উপজেলার আব্দুজ জহুর সেতু পারাপারের সময় পুলিশ ট্রাকসহ অবৈধ চিনির বস্তা আটক করে।পুলিশ জানায় শুক্রবার রাতে অবৈধভাবে ভারতীয় চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি তদন্ত ওয়ালি আশরাফ খান এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরতলীর আব্দুজ জহুর সেতুতে ওৎপেতে থাকেন।

এ সময় ঐ ট্রাকটি চোরাই চিনির বস্তা নিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করা হয়। ট্রাক নম্বর ঢাকা মেট্রো ট্রাক ১৬-৮৭ ৯৬ । দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারীচক্র সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব চিনি দেশের ভেতরে এনে তা বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত এবং নিরাপদে পাচার করা হচ্ছিল।জানাযায় চোরাইকৃত অবৈধ ভারতীয় ২৯৮ বস্তা চিনি সহ একটি ট্রাক আটক করলে ও ভারত থেকে পাচার করে আনা চোরচক্রের সদস্য ট্রাক ডাইভারকে আটক করতে পারনি পুলিশ।এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত ওয়ালি আশরাফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভারত থেকে চোরাইপথে চিনির বস্তাগুলো শহরে আব্দুজ জহুর সেতুতে আনা হয়েছে। আটকের সময় চোরাকারবারীরসহ ট্রাকের ড্রাইভারকে খোঁজে পাওয়া যায়নি।

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page