৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

সুনামগঞ্জে সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম কুটি মিয়াকে মোবাইল ফোনে ডাবর পয়েন্টে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন দাবী করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্বজনদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও দরগাপাশা গ্রামের মৃত আজীম উল্ল্যাহ’র ছেলে ফরিদুল ইসলাম কুটি মিয়া।শনিবার দুপুর ১২টায় নিহত ফরিদুলের পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নিহত ফরিদুল ইসলামের প্রথম স্ত্রী আয়েশা বেগম। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন গত ৩রা ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টায় তার স্বামী কুটি মিয়ার মোবাইল ফোনে পাশ্ববর্তী বুড়মপুর গ্রামের গেদা মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন একাধিকবার ফোন করে তাকে ডাবর পয়েন্টে যেতে বলেন।

ফোন পেয়ে তাৎক্ষনিক ফরিদুল ইসলাম কুটি মিয়া নিজের মোটর সাইকেলে করে ডাবর পয়েন্টে যান এবং অন্য আরেকটি মোটর সাইকেল দিয়ে ফরিদুলের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ডাবর পয়েন্টে রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনার সময় মূল পরিকল্পনাকারী দেলোয়ার হোসেনের সাথে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার বালিকান্দি গ্রামের হারুণ মিয়ার ছেলে সুয়েব মিয়া(২২),সমর আলীর ছেলে জাকির হোসেন(১৮) ও আব্দুল আহাদের ছেলে সোহাগ মিয়া। নামাংঙ্কিত ব্যাক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে ফরিদুল ইসলাম কুটি মিয়ার মোটর সাইকেলের সাথে অন্য আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের নাটক বানিয়ে কুটি মিয়ার হত্যা নিশ্চিত করে ডাবর পয়েন্টে লাশ ফেলে রাখেন। পরে নিহত কুটি মিয়ার মোবাইল ফোন থেকে তার স্ত্রী আয়েশা বেগমকে ফোন করে ফুরিদুল ইসলাম কুটি মিয়া সড়ক র্দূঘটনায় নিহত হয়েছেন বলে জানানো হয়। তাৎক্ষণিক খবর পেয়ে নিহতের প্রথম স্ত্রী আয়েশা বেগম,দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ফরিদুল হককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার ফরিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতেই সিলেট নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন এবং ময়না তদন্ত শেষে ফরিদুল ইসলামের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর দাফন কাফন করা হয়। এদিকে নিহতের ছেলে মাহিন মিয়া বাদি হয়ে গত ৫ ডিসেম্বর হয়ে জেলার জগন্নাথপুর থানার বালিকান্দি গ্রামের হারুণ মিয়ার ছেলে সুয়েব মিয়া(২২),সমর আলীর ছেলে জাকির হোসেন(১৮) ও আব্দুল আহাদের ছেলে সোহাগ মিয়াকে আসামী করে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা দায়েরের ঘটনাটি কয়েকদিন অতিবাহিত হলে ও আসামীরা রয়েছেন ধরাছোয়ার বাহিরে। অবিলম্বে মামলাটি তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন নিহতের স্বজনরা।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন নিহতের মাতা খায়রুন নেছা,দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম,জামিল আহমদ ছব্দর,হাবিবুল ইসলাম বাদশা,ওয়ালিছ আহমেদ,জিহাদ ও কালাশাহ প্রমুখ।এ ব্যাপারে দিলোয়ার হোসেনের(০১৩২৯-১৮৩১৮৯) নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page