২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রাম বিমানবন্দরে ফুলে ফুলে সুশোভিত ভূমিমন্ত্রী জাবেদ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম জাফর ইকবাল তালুকদার নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলে ফুলে সুশোভিত হলেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদএমপি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন বোর্ডে দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছলে নেতা কর্মীরা ফুলে ফুলে ভূমিমন্ত্রী কে সম্বর্ধিত করেছে। ভূমিমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদেরকে অভিবাদন জানান। এ সময় বিমানবন্দরে এক অভূতপূর্বের দৃশ্যের অবতারণা হয়। নেতাকর্মীদের মহু মহু স্লোগান বিমানবন্দর এলাকা মুখরিত হয়। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নমিনেশন বোর্ডের তালিকায় ভূমিমন্ত্রীর মনোনয়নের খবর প্রকাশিত হলে চট্টগ্রাম ১৩ আসনের নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। দলীয় মনোনয়নে মনোনীত হওয়ার পর মঙ্গলবার ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ঢাকা বিমানবন্দর থেকে বিমানযোগে বিকেল চারটায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। ভূমিমন্ত্রীর আসার খবর পেয়ে আগেভাগে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কয়েক হাজার নেতাকর্মীরা চট্টগ্রাম বিমানবন্দরে জড়ো হয়। চট্টগ্রাম বিমানবন্দরে ফুলে ফুলে ভূমিমন্ত্রীকে নেতাকর্মীরা স্বাগত ও অভিনন্দন জানান। ভূমিমন্ত্রী হাত নেড়ে অভিবাদন জানিয়ে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার,ভুমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম সহ আনোয়ারা কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ভূমিমন্ত্রী বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন বলে কথা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page