আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে, বিশূদ্ধ সুপেয় পানির সংকট দিন দিন প্রকট আকার ধারন করছে, বিশেষ করে সামার সীজন আসলেই শহরে এবং মফস্বলে বুঝা যায় পানির সংকট দিনদিন কত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমতাবস্থায় পানির অপচয় রোধে সামাজিকভাবে জনসচেতনতা সৃষ্ঠির.পাশাপাশি সকলকে সচেতন হওয়ার পরামর্শ রাখলেন পানি সম্পদ ব্যবস্থাপনা সাতকানিয়া উপজেলার উদ্যোগে এক মত বিনিময় সভায় বক্তারা।
২৮নভেম্বর’২৩ ইং মঙ্গলবার সকাল ১০ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা সম্মিলিত পানি সম্পদ ব্যবস্হাপনা কমিটির মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। ভার্সুয়্যেলী ঢাকা থেকে প্রধান অথিতির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়াপো)’র মহাপরিচালক মোহাম্মদ রেজাউল মকছুদ জাহেদী।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্জুমান আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আরাফাত সিদ্দিকী, ওয়াপো’র উদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাসান শাহরিয়ার, কারিগরি পরিচালক আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অপু দেব,বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, ছদাহা ইউপি চেয়ারম্যান মো মোরশেদুর রহমান, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী ও চরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী।
সভায় পানিসম্পদ ব্যবস্থাপনার সম্মিলিত উন্নয়ন ও সমন্বয়, সুব্যবস্হাপনা, সুরক্ষা, সংরক্ষণ, আহরণ, ব্যবহার আইন ও বিধিমালা বিষয়াদি নিয়ে বিষদ আলোচনা করা হয়।


মন্তব্য