৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় মোতালেবের পক্ষে হঠাৎ ‘বিবৃতি’, . ‘এই ধরনের বিবৃতি বঙ্গবন্ধুকন্যাকে অপমানের শামিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী চট্টগ্রাম দক্ষিণ >>> সাতকানিয়া-লোহাগাড়ায় ‘এমপি’ হিসেবে দেখতে চেয়ে পয়দা হচ্ছে একের পর এক ‘বিবৃতি’। সেই ‘বিবৃতি’ নিয়ে আবার চলছে নানা নাটক। বিবৃতিতে কথিত স্বাক্ষরদাতা অনেকে এ নিয়ে তুলছেন ‘প্রতারণা’র অভিযোগ। কেউ কেউ চক্ষুলজ্জায় বিষয়টি চেপে যেতে চাইলেও অনেকে বলছেন, তাদের না জানিয়েই বিবৃতিতে তাদের নাম তুলে দেওয়া হয়েছে। এর মধ্যেই মনোনয়ন বিষয়ে যে কোনো সিদ্ধান্তে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা জানিয়ে সাতকানিয়া-লোহাগাড়ার ২৩ জন জ্যেষ্ঠ নেতা পাল্টা বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, দলীয় সভানেত্রী যাকে উপযুক্ত মনে করেন, তাকে মনোনয়ন দেবেন। এখানে কারও সুপারিশ-বিবৃতির প্রয়োজন নেই।

খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান বনফুলের মালিক এমএ মোতালেবকে তৈরি হয়েছে জোর বিতর্ক। ১৮০ জন নেতাকর্মী এই ব্যবসায়ীকে সাতকানিয়া-লোহাগাড়ার এমপি হিসেবে দেখতে চান বলে যে বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে, সেটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই বিবৃতিতে থাকা বেশিরভাগ নেতাকর্মীর নাম তাদের না জানিয়েই তুলে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে।

এদিকে সাতকানিয়া-লোহাগাড়ার অনেক প্রবীণ নেতা নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে গণমাধ্যমকে বলেন বলেছেন, এই ধরনের ‘বিবৃতি’ দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অবজ্ঞা ও অপমানের শামিল। কারণ মনোনয়ন বিষয়ে সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। তাকে ‘সুপারিশ’ বা ‘পরামর্শ’ দেওয়ার সামান্যতম যোগ্যতাও কি এইসব বিবৃতিবাজ নেতাকর্মীদের আছে?

এদিকে সাতকানিয়া উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও সাতকানিয়ার ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মোতালেবের পক্ষে দেওয়া ওই বিবৃতির বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছেন। পাল্টা ওই বিবৃতিতেও উল্লেখ করা হয়েছে, ‘নির্বাচনে কে মনোনয়ন পাবেন— তা নির্ধারণের এখতিয়ার কেবলমাত্র বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার।’

সাতকানিয়া-লোহাগাড়ার ২৩ জন সিনিয়র নেতা স্বাক্ষরিত ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়ন নিয়ে তারা কেউই কোনো ব্যক্তির পক্ষ নিয়ে বিবৃতি বা সুপারিশ প্রদান করেননি। তারা দলের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করার ঘোষণা দিয়েছেন।

এর আগে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেবকে ১৮০ জন নেতাকর্মী এমপি হিসেবে দেখতে চান শিরোনামে যে বিবৃতি গণমাধ্যমে প্রচার করা হয়েছে, ওই বিবৃতিতে নাম থাকা কয়েকজন ছাড়া বাকি কেউই কোনো স্বাক্ষর করেনি বলে অভিযোগ উঠেছে৷

এর পরপরই সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ২৩ জন সভাপতি-সাধারণ আওয়ামী লীগ সভানেত্রী বরাবর একটি লিখিত চিঠি প্রদান করেন।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের প্যাডে স্বাক্ষরসহ ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী যথাক্রমে— আমিনুল ইসলাম আমিন, ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, আবু সুফিয়ান, মাইনুদ্দিন হাসান চৌধুরী এবং এমএ মোতালেবসহ অন্যান্য আরও যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের মধ্য থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেবেন আমরা তাঁর পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।’

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘দলীয় শৃঙ্খলা মেনে মনোনয়ন বিষয়ে আমরা কারও পক্ষাবলম্বন বা কারও পক্ষে-বিপক্ষে কোনো সুপারিশ বা বিবৃতি প্রদান করি নাই। আমাদের আস্থার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা। আশা করি উনি তৃণমূলের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন।’

মনোনয়ন বিষয়ে যে কোনো সিদ্ধান্তে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেন— সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোছাইন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রেদোয়ান উদ্দিন, এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরী, আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর, মাদার্শা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক হামিদ সিকদার, চরতি ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম চৌধুরী, খাগরিয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ মিয়া, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান খোকন ও হাসান মুরাদ লিটন, পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায় হাসান মুরাদ আবু ও যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন পারুল, কেওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিপন দাশ সুজন, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক এনামুল হক প্রমুখ।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

You cannot copy content of this page