১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুন্দরবনে জেলেদের ২০লাখ টাকার কাঁকড়া ছিনিয়ে নেয়ার অভিযোগ বনরক্ষীদের বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

সুন্দরবনে জেলেদের আহরিত ২০লাখ টাকা মূল্যের কাঁকড়া ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বনরক্ষীদের বিরুদ্ধে। একই সঙ্গে নদীতে জেলেদের নৌকায় হামলা ভাংচুর ও মারধরসহ ৬ জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় ২জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবী করেছেন ফিরে আসা জেলেরা। গত ২১নভেম্বর মঙ্গলবার ভোর রাতে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জে নন্দবালা এলাকায় এ ঘটনা ঘটে।বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলেরা এ তথ্য জানান। লিখিত বক্তব্যে জেলে তরিকুল, ওমর গাজী, আলমঙ্গীর ও রাজিব শেখ বলেন, বনবিভাগের কাছ থেকে পাস-পারমিট (অনুমতিপত্র) সংগ্রহ করে গত ১২নভেম্বর ৪০জেলে ১২টি নৌকা নিয়ে সুন্দরবনের দুবলা এলাকায় কাঁকড়া আহরণ করতে যাযন। পরে গত ২১নভেম্বর রাতে ৪টি নৌকায় ৪০মণ কাঁকড়া নিয়ে লোকালয় ফিরে আসছিলেন তারা। এ সময় পশুর নদীর নন্দবালা এলাকায় পৌঁছালে চাঁদপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে ১০/১২জন বনরক্ষী বহিরাগতদের সাথে নিয়ে জেলেদের নৌকা আটক করেন। তখন জেলেরা তাদের বৈধ অনুমতিপত্র দেখালেও বনরক্ষীরা জেলেদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবী ও বাকবিতান্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জেলেদের মারধর, নৌকা ভাংচুর করে ও ইউনুছ আলী (৫৫), আজিজুল (২২), রাজ্জাক (৩০), জাহিদুল (২৩), মিজান (৩০) ও তোফাজ্জোল (৩৫) নামের ৬জেলেকে আটকসহ নৌকা এবং নৌকায় থাকা আহরিত কাঁকড়া ছিনিয়ে নেয়। এছাড়া হামলা ও মারধরের সময় রুমি শেখ (১৮) ও আলমঙ্গীর (২৬) নামে অপর দুই জেলে নিখোঁজ হয়। ফিরে আসা জেলেরা বলেন, সুন্দরবন ও সাগর উপকুলে কাঁকড়া আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়লে লোকালয় থেকে নৌকা ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করা হয়। সেই ট্রলারটিও ভাংচুর করে নিয়ে গেছে বনরক্ষীরা। জেলেরা বলেন, তাদের কাছ থেকে নিয়ে নেয়া আহরিত ৪০মণ কাঁকড়ার (রপ্তানীযোগ্য) বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত জেলেরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে ঘুষ ও অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে বনরক্ষীদের হাতে নির্যাতন ও হয়রানীর বিষয়টি এখন নিত্যনৈমক্তিক ঘটনা।জেলেরা অভিযোগ করে বলেন, তাদের ট্রলার, নৌকা ও কাকড়া আহরণে বনবিভাগের প্রদত্ত পাস রয়েছে। বনবিভাগই পাস দেন, আবার সেই পাস থাকা স্বত্বেও আবার অবৈধ বলে ঘুষ দাবী করে আটক এবং হয়রানী করছেন। পাস থাকা স্বত্বে বনবিভাগকে ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়। আর এ ঘুষ না দিলে পাসও তখন অবৈধ হয়ে যায় বনবিভাগের কাছে।সুন্দরবনে জেলেদের কাঁকড়া আহরণে পাস-পারমিট থাকার কথা স্বীকার করে চাঁদাপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কাঁকড়া আহরণের বৈধতা থাকলেও অবৈধ পরিবহন ব্যবস্থার কারণে কাঁকড়া ও ৪টি নৌকা এবং ১টি নৌকা ট্রলারসহ ৬জেলেকে আটক করা হয়েছে। তবে জেলেদের মারধর ঘটনা অস্বীকার করেন তিনি। এছাড়া দুই জেলে নিখোঁজ থাকার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, জেলেরা তাদের পাস দুবলায় জমা না দেয়াসহ কাঁকড়া পরিবহণে অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌকা ট্রলার, নৌকা ও কাঁকড়া জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।উদ্ভুদ পরিস্থিতির এ বিষয়ে সুন্দরবন খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো বলেন, ঘটনার খোঁজ খবর নেয়া হচ্ছে। দোষী যে হোক বনরক্ষী/জেলেরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page