১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই টিভির পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ কলমাকান্দায় কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে আহত ৫৬ আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫ সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের প্রাণহানি: পরিবার পাবে ১০ লাখ টাকা নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলির পরিদর্শনে এম পি এনামুল হক এনাম। ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত
আন্তর্জাতিক:
ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি
     
             

দ্বাদশ জাতীয় সংসদ চট্টগ্রাম-১৫ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন আমিনুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫( সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ২০ নভেম্বর’২৩ ইং সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ করে আমিনুল ইসলাম আমিন বলেন, “আমি সুসময়ে দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। তৃণমূলের নেতাকর্মীদের অনুরোধে আমি মনোনয়নপত্র নিয়েছি। প্রত্যেক রাজনীতিবিদের স্বপ্ন থাকে জনপ্রতিনিধিত্ব করার, আমারও ইচ্ছা আছে জনগনের কাতারে দাঁড়িয়ে এলাকার সুষম উন্নয়ন ও জনগনের ভাগ্য পরিবর্তনে কিছু করার। সেক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নমিনেশন দেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এই আসনটি তাকে উপহার দিতে পারব।”
আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পর পর দু’বার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। মুলতঃ ছাত্রলীগের রাজনীতির মাধ্যমেই তাঁর রাজনীতিতে পদার্পন। আশির দশকে চট্টগ্রাম মহানগরীতেই শুরু ছাত্র রাজনীতিতে পথ চলা। এরপর ধারাবাহিকভাবে মহানগরীর বিভিন্ন পর্যায় থেকে শুরু করে মুজিবাদর্শের নিবেদিতপ্রান কর্মি ও নেতা হিসাবে পরবর্তীতে চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় রাজনীতিতে নিজেকে যুক্ত করেন নিজের যোগ্যতা দিয়েই। তিন তিনবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। ছাত্র রাজনীতি শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হন স্বচ্ছ ও গঠনমুলক ধারার এ রাজনীতিবীদ। ২০০৯ সালে অনুষ্ঠিত ১৮ তম জাতীয় সম্মেলনের মাধ্যমে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হয়ে কেন্দ্রীয় কার্যকর কমিটির সদস্য মনোনিত হন, এরপর দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহঃ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় কার্যকর কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২২ তম সম্মেলনে তাকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোনিত করা হয়।
দায়িত্ব যখন যেখানেই থাক, সবসময় তিনি তৃনমুলে এলাকার জনগনের সাথেই যোগাযোগ রেখেছেন নিরবিচ্ছিন্নভাবেই। নিজ এলাকার গনমানুষের সাথে সম্পৃক্ত ছিলেন সবসময়।এছাড়া নিয়মিত টেলিভিশনে টকশো, সাংগঠনিক অনুষ্ঠান উপস্থাপনায়ও তাঁর রয়েছে বিছক্ষনতা। এসবের মধ্য দিয়েও তিনি দেশবাসীর নজড় কেড়েছেন প্রতিনিয়ত। আমিনুল ইসলাম আমিন একজন স্বচ্ছ ও ত্যাগী নেতা হিসাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাঁছে যেমন প্রশংসনীয় তেমনি বেশ জনপ্রিয় এলাকার তৃণমুল মানুষের কাঁছেও। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের জন্য আমিনের উপর আস্থা রাখতে পারলে তিনিও বিজয়ী হয়ে সেই আস্থার প্রতিদান দিতে সক্ষম হবে বলে মনে করেন এলাকাবাসীও।
আমিনুল ইসলাম আমিন ছাড়াও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে আরো ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তারা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী, বর্তমান সাংসদ প্রফেঃ ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page