৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> সিলেট >> সিলেট >> সোস্যাল মিডিয়া
  • সাংবাদিক হয়রানির ঘটনায় থানার তদন্ত ওসিকে শোকজ
  • সাংবাদিক হয়রানির ঘটনায় থানার তদন্ত ওসিকে শোকজ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সিলেট বিভাগীয় প্রধান

    সাংবাদিক অপহরণ, মারধর ও চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় নারাজী শুনানীতে হবিগঞ্জের মাধবপুর থানার তদন্ত ওসি আতিকুর রহমানকে ২৬ নভেম্বর মধ্যে ধার্য্য তারিখে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত।হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত আদালত ওই আদেশ দেন।

    মামলার বিবরন সুত্রে জানা যায়, ২৯ জুন বৃহস্পতিবার ২০২৩ তারিখে স্থানীয় কিছু খারাপ লোক সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপুকে অপহরণ, মারধর এবং মোবাইল ও ক্যামেরা চুরির ঘটনা ঘটায়।এ বিষয়ে সাংবাদিক বাদী হয়ে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেন মাধবপুর থানার ওসি আতিকুর রহমান (তদন্ত) কে। ওসি তদন্ত ঘটনা তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা আছে বলে প্রতিবেদন দেয়। একই সাথে কিছু আসামিকে নির্দোষ প্রমাণ করার জন্য আসামীর পক্ষে বাদীর মানিত সাক্ষীদের এফিডেভিট প্রদান করে। এ বিষয়ে বাদী নারাজি দিলে নারাজি শুননীর সময় ম্যাজিস্ট্রেট আসামীর পক্ষে এফিডেভিট দেওয়ায় তদন্ত কার্যক্রমের উপর সন্দেহ প্রকাশ করেন। তাই এ বিষয়ে পরিপূর্ণ ব্যাখ্যা দেয়ার জন্য আগামী ২৬ নভেম্বর তারিখে তদন্ত কর্মকর্তাকে আদালত তলব করেন।সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা টাইমস’র প্রতিনিধি বলেন, তদন্ত কর্মকর্তা মনগড়া মত প্রতিবেদন দিয়েছেন। তিনি আরও আরও বলেন, তিনি সাক্ষীগণের বক্তব্য যথাযথ রেকর্ড করেননি।মামলার আইনজীবী সিনিয়র এডভোকেট মাহবুব উল আলম (শাহজাহান) জানান, গত ধার্য্য তারিখে নারাজি শুনানীর সময় তদন্ত কার্যক্রমে গড়মিল থাকায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার তদন্ত কর্মকর্তাকে পরবর্তী ধার্য্য তারিখে আদালতে স্বশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page