১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চট্টগ্রাম এই প্রথম শ্যুটিং কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম মহানগরীর কে সি দে রোডে অবস্থিত চট্টগ্রাম রাইফেল ক্লাবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের শ্যুটিং কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।২৪ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে প্রথমবারের মতো এই কোর্স চালু হল। এই কোর্সে নারী ও যেকোনো লেভেলের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ধরা হয়েছে ২ হাজার টাকা এবং অন্যান্যদের জন্য ৫ হাজার টাকা।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমরা চাই সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা শ্যুটিং এর প্রতি আকৃষ্ট হোক। এছাড়াও যাদের শ্যুটিং এর প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য এ প্রশিক্ষণ চালু হল। আমরা ২৪ জনকে নিয়ে প্রথম ব্যাচটি পরীক্ষামূলক ভাবে শুরু করেছি, ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে শ্যুটিং কোর্সের আয়োজন করতে চাই।চট্টগ্রাম রাইফেল ক্লাবে প্রতি মাসে একটি করে ব্যাচ চালু থাকবে। চট্টগ্রাম রাইফেল ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেখানে শ্যুটিং কোর্স চালুর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের শ্যুটার তৈরি করা সম্ভব।জেলা প্রশাসক বলেন, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আউটডোর শ্যুটিং রেঞ্জ নির্মাণের জন্যে জায়গা দেয়া হয়েছে ও ইতিমধ্যেই অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে যেখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের শ্যুটিং কার্যক্রম শুরু হবে।তিনি আরও বলেন, শ্যুটিং অত্যন্ত সেনসিটিভ একটি গেম সেজন্য সকল প্রশিক্ষণার্থীকে অত্যন্ত সতর্কভাবে এবং ট্রেইনারদের পরামর্শ অনুযায়ী চলার আহবান জানাচ্ছি।” এসময় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক( এল.এ) তানভীর আল নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাদিউর রহমান যাদীদ,কোষাধ্যক্ষ ওহিদ সিরাজ চৌধুরী স্বপন এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page