২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের হরতালের সমর্থনে মিছিলে পুলিশ বিএনপি জামায়াতের সংঘর্ষে রণক্ষেত্র শহর,আটক ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে।এ সময় পুলিশ ৪জনকে আটক করলে ও তাদের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশাপাশের এলাকায় পুলিশ ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয় ।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে পুরাতন বাস স্টেশন এলাকায় একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় । পরে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও রাবারবুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায় পুলিশ। বিএনপি নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আরপিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের সংঘর্ষ। পরে পুলিশ জনবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সংবাদকর্মীরা আহত হয়েছে।এ সময় বিএনপি কর্মী অভিযোগে আরপিননগর এলাকা থেকে ৪জন যুববকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষের পর পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে এবং পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটের ধোয়ায় দিক বেদিকে সাধারন জনগনকে ছুটাছুটি করতে দেখা গেছে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপারেশন) রাজন কুমার দাস সাংবাদিকদেও জানিয়েছেন হরতালকে কেন্দ্র কওে বিএনপি জামায়াত নাশকতা সৃষ্টি করে শান্ত পরিবেশকে অশান্ত করতে চেয়েছিল কিন্তু পুলিশ তাৎক্ষনিক টিয়ারসেল ও রাবারবুলেট ব্যবহার কওে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে তিনি দাবী করেন। আহতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নাশকতাকারীদের ধরতে পুলিশী অভিযান পরিচালিত হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page