১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

নাগেশ্বরী সেন্টাল ক্লিনিকে ভূল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম সংবাদদাতা 

কুড়িগ্রামের নাগেশ্বরী সেন্টাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাশেদুল কবির ও পাটনার ডিএমএফ আখেরুল ইসলামের অবহেলা এবং নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য-কমপেলেক্স মেডিকেল অফিসার ডাক্তার মোছাঃ মাহমুদা খাতুন মুক্তা ভূল চিকিৎসায় নবজাতকসহ মা’য়ের মৃত্যু অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা প্রশাসনের নিকট অভিযোগ করেও বিচার থেকে বঞ্চিত।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত (১৩নভেম্বর) সকাল আনুমানিক ১০টায় কাশিপুর ইউনিয়নের গংগারহাট (ধর্মপুর) সরকারটারী গ্রামের বেলাল হোসেনের গর্ভবতি স্ত্রী মাহফুজা বেগম কে সিজারের জন্য নাগেশ্বরী সেন্টাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। ক্লিনিকে আসার পর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রোগির অভিভাবকদের দ্রুত সিজার করাতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। অবশেষে রোগীর পরিবার সিজার করাতে বাধ্য হন। অতঃপর নাগেশ্বরী সেন্টাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাশেদুল কবির ও পাটনার ডিএমএফ আখেরুল ইসলামের পরামর্শে নাগেশ্বরীর পৌরসভার মধুরহাইল্লা গ্রামের হোমিও চিকিৎসক আব্দুল কাদের আলীর মেয়ের সন্তান স্থায়ী বাসিন্দা ও দুই বছর থেকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য-কমপেলেক্স মেডিকেল অফিসার ডাক্তার মোছাঃ মাহমুদা খাতুন মুক্তা অফিস চলাকালীন সময়ে অত্র ক্লিনিকে এসে প্রায় সকাল ১০টায় সিজার করেন। সিজার অপারেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা সত্বেও তিনি অপারেশন করেন এবং ক্লিনিক পক্ষের অবহেলা ও ডাক্তারের ভুল সিদ্ধান্তের কারণে গর্ভবতি মা ও নবজাতকের মৃত্যু অপারেশনের থিয়াটারে ঘটে। তরিঘরি করে ক্লিনিক পক্ষ রোগীর পরিবার কে মৃত্যুর খবর গোপন করে মৃত্যু মা ও নবজাতক শিশুকে এ্যমবুলেন্সে করে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করে। কুড়িগ্রাম যাওয়ার পথে রোগীর পরিবার মা ও নবজাতক শিশুর মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে ক্লিনিকের সামনে বিচার চেয়ে অবস্থান করে। এ নিয়ে জনগনের মাঝে ক্ষোভের সুষ্টি হলে তৎতক্ষণিক রোগীর পরিবার কে হাত-পা ধরে মোটা অঙ্কের অর্থ দিয়ে ধামার চাপা দিয়ে আপোষ করার চেষ্টা করেন। অতঃপর ক্লিনিক পক্ষ ও দালাল চক্রের সহযোগিতায় জোর পুর্বক রাতেই মৃত্যু মা ও নবজাতকের দাফন শেষ করেন।নাগেশ্বরী সেন্টাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাশেদুল কবির বলেন, রোগীর পরিবারের সাথে কথা হয়েছে। রোগীর পরিবার রাতেই মৃত্যু মা ও নবজাতকের দাফন শেষ করেছে।নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য-কমপেলেক্স মেডিকেল অফিসার ডাক্তার মোছাঃ মাহমুদা খাতুন মুক্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।কুড়িগ্রাম সিভিল সাজন ডাক্তার মনজুর এ-মোর্শেদ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে নাই।রংপুর স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক এ,বি,এম, আবু হানিফ এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন। তদন্ত সাপেক্ষে অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page