২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সভা । সাংবিধানিক ধারাবহিকতা অব্যাহত রাখতে হবে সিলেট বিভাগীয় কমিশনার…..আবু আহমদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) বলেছেন. হিন্দু মুসলমান,বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য সকল ধর্মের মানুষের স্বঅবস্থানের কারণে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পরিণত হয়েছিল। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্মবর্ণ নির্বিশেষে তৎকালীন সাড়ে সাতকোটি বাঙ্গালী মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই সংগ্রামে ত্রিশ-লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশটি আজ স্বাধীনরা বায়ান্ন বছর অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তৎকালীন সাড়ে সাতকোটি বাঙালিদের ছিল দৃঢ অবস্থান। বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর উন্নয়ন কর্মকান্ড করছে, তারপর ও কিছু লোক নানান ভাবে গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। গুজব রটানোকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি। গুজব রটিয়ে যারা সমাজে অস্থিরতা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের প্রতি প্রতিরোধগড়ে তোলার আহবান জানান। এসব বিষয়ে সাধারন মানুষ সরকারী কর্মকর্তাদের সহযোগিতা করলে গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমাদের জন্য অনেক সহজ হবে। দেশ এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে আগামীতে ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন যাদের ধর্মীয় জ্ঞান আছে এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কখনো সাম্প্রদায়িক হতে পারেন না,এ বিষয়ে প্রচুর পড়াশোনার দরকার আছে। বিভাগীয় কমিশনার আরো বলেন সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের ২০ হাজার পদ শূন্য আছে এসব পদের জন্য যোগ্য লোক পাওয়া যায় না। কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্ত তারা মূল ধারায় কি আসতে পেরেছে। তারা দীর্ঘদিন পড়াশোনার পর কর্ম ক্ষেত্রে ভাল সুযোগ পাচ্ছেন না।বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক. জঙ্গীবাদ. সাম্প্রদায়িক সম্প্রীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে জেলার নানা শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী এসব কথা বলেন।সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম. অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন. সিভিল সার্জন ডাঃ আহাম্মদ হোসেন. সুনামগঞ্জ সদর ইউএনও সালমা পারভীন. সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া. শিক্ষাবিদ পরিমল কান্তি দে. যোগেশ্বর দাস.এডভোকেট আলী আমজাদ. নুরুল রব চৌধুরী সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু. ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায় ও মাওলানা আলী নুর প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page