৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পানছড়িতে এক মাদক কারবারি ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোংলায় বিদেশী জাহাজ থেকে পাচারকালে জ্বালানী তেলসহ আটক দুই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে পাঁচারের সময় ট্রলারে বোঝাই জ্বালানী তেল (ডিজেল) জব্দ করেছেন পুলিশ। এ সময় তেল পাচারের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করা হয়। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পশুর নদী সংলগ্ন মোংলা নদীর পাড় থেকে তেলসহ তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মোংলা বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ পাচারকারীরা তেল (ডিজেল) পাচার করে ট্রলার বোঝাই করছে এমন গোপন খবর আসে মোংলা থানা পুলিশের কাছে। এ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার সঙ্গীয় ফোর্স নিয়ে পশুর নদীতে অভিযানে নামেন। এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেন্জ করেন অভিযানকারীরা। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেন’র ছেলে রনি (২৫) কে হাতেনাতে রাতে আটক করেন পুলিশ। আটককৃতদের বাড়ী মোংলা পৌর শহরের শ্রমকল্যান রোড সংলগ্ন বালুর মাঠ ও কবরস্থান রোডের নতুন কলোনী এলাকায় বলে জানান পুলিশ। পরে ট্রলারে তল্লাশী চালিয়ে ১৮ড্রাম জালানী তেল (ডিজেল) উদ্ধার করেন পুলিশ।

এ তেল পাচারের সাথে জড়িত মুল হোতা কারা, তাদের তথ্য জানতে আটককৃতদের রাতে জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মোংলা দেশের একটি বৃহত্তর সমুদ্র বন্দর। এখানে বন্দরের বিভিন্ন দেশ-বিদেশী মালামাল পাচারকারী কয়েকটি চোরাচালানী সিন্ডিকেট তৎপর। তারা প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রতিনিয়ত তেল(ডিজেল) গম, চাল, কয়লা, সারসহ বিভিন্ন যন্ত্রাংশ পাচার করছেন এমন তালিকা রয়েছে পুলিশের কাছে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে বহু মালামাল জব্দ ও আটকও হচ্ছে। বুধবার রাতেও পশুর নদীতে অভিযান চালিয়ে চোরা তেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page