৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস আজকের খেলার সূচি ও দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সেনেগাল জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ রাসুলকে দলে ভেড়াল বাংলাদেশ পুলিশ এফসি থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু, আহত ৯ সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি। গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
     
             

চুয়াডাঙ্গায় স্কুল ছাত্র হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অন্য দুই আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সোমবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী ওই রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মোমিন (২৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ (২৮) ও জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান রিজন (৩০)। আসামি পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন।মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আব্দুল বারেকের একমাত্র ছেলে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা (১১)।কয়েকদিন খোঁজাখুজি করে না পেয়ে ২৫ জানুয়ারি আব্দুল বারেক বাদী হয়ে প্রাইভেট শিক্ষক রনজু হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।পরে অভিযান চালিয়ে মোমিনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে তালতলা নামক কবরস্থানের একটি পুরাতন কবর থেকে শিশু আবু হুরায়রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন পুলিশ। মামলাটি গভীর তদন্ত শেষে ২০২২ সালের ১৪ আগস্ট মোহাম্মদ মোমিন, পারভেজ আহম্মেদ ও আশরাফুজ্জামান রিজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান।সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে ওই রায় দেন বিচারক। তাদের মধ্যে আসামি পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে সাত বিস্ফোরণ
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page