৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মনোনয়ন পুনরায় নিশ্চিত সেই ‘সংকেত’ পেয়েই মাঠে নেমেছেন উপমন্ত্রী হাবিবুন নাহার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, দলের উচ্চ পর্যায় থেকে তিনি সবুজ সংকেত পেয়েই মাঠে নেমেছেন। তাকে তার এলাকায় গিয়ে জনগণের পাশে থেকে পুনরায় নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে বলা হয়েছে। অনেকেই এই এলাকায় শতভাগ মনোনয়ন পেয়ে গেছেন বলে নানাভাবে প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন, তাদের ফাঁদে ‘পা’ না দেয়ার জন্য নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকতে বলেছেন তিনি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৩নভেম্বর) বিকেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে প্রথম এই বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এসব কথা বলেন।এ সময় উপমন্ত্রী হাবিবুন নাহার আরো বলেন,বিগত জোট সরকারের আমলে মোংলা-রামপালে দিনে-রাতে ঘের দখল ও হত্যাকান্ডের ঘটনায় আইনশৃঙ্খলার পরিবেশ পুরোপুরি ভেঙ্গে পড়েছিলো। মাছের ঘের লুটসহ অসংখ্য সংখ্যালঘু পরিবারের উপর নির্মম নির্যাতন চলতো। সেই ভয়াল পরিস্থিতির দিকে আমরা আর ফিরে যেতে চাইনা। রাষ্ট্র ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকা তথা মোংলা বন্দর ও রামপালে বেশ কয়েকটি মেগা প্রকল্পসহ স্থানীয় গ্রামীণ অবকাঠামোর যে উন্নয়ন করেছেন তা আমরা কখনোই ভুলবো না।স্থানীয় আওয়ামী লীগ নেতা সরদার হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতির বিশাল এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাওলাদার।আওয়ামী লীগ সরকারের সময়েই মোংলা-রামপালে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে উল্লেখ করে সমাবেশে বক্তরা বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সাংসদ ও উপমন্ত্রী হাবিবুন নাহারের বিকল্প নেই। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই সংসদীয় আসনে কখনও আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়নি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও স্বচ্ছতার প্রতীক হাবিবুন নাহারকে পুনরায় নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আবারো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page