২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ২০.৭০ একর সরকারী খাস জায়গা উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি মৌজায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত ৮০২৬ ও ৮০২৮ দাগের মোট ২০.৭০ একর সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে।২ নভেম্বর’২৩ ইং বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ, ৩৭ আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিস দেওদীঘির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারও উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরনে প্রকাশঃ উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি মৌজায় বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত ৮০২৬ ও ৮০২৮ দাগের মোট ২০.৭০ একর সরকারি জায়গা দির্ঘদিন ধরে অবৈধ দখলদাররা জবর দখল করে চূড়ামণি মৌজার পাহাড়ের পাদদেশে সাতকানিয়া-বাঁশখালী সড়ক সংলগ্ন মূল্যবান ২০.৭০ একর খাস জমি দীর্ঘদিন থেকে কিছু প্রভাবশালী কিছু ভূমিদস্যু নিজেদের দখলে নিয়ে সম্পুর্ন বেআইনীভাবে অননুমোদিত চুক্তির মাধ্যমে দখল কেনাবেচা করছিল ভূমি দস্যুরা। এছাড়া এখানে স্থায়ীভাবে জনবসতি গড়ে তুলতে বিদ্যুৎ, পানি, কেবল নেটওয়ার্ক ইত্যাদি নাগরিক সুবিধার ব্যবস্থাও করে দিত তারা। দীর্ঘদিন ধরে এসব অপকর্মের মাধ্যমে মহামূল্যবান রাষ্ট্রীয় সম্পদ পাহাড় গ্রাস করার পাঁয়তারা করছিল দুবৃত্তরা। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ২০.৭০ একর সরকারী খাস জায়গা সরকারী হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন রাস্ট্রীয় ও জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page