১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও ২০ বস্তা চিনি আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিশ বস্তা (৯৮০ কেজি) ভারতীয় চিনিসহ ডিআই পিকআপ ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা অক্টোবর উপজেলার হরিপুর জমসেদপুর রিসোর্ট এলাকা থেকে চিহ্নিত মোটরসাইকেল চোর কয়েস আহমেদ তালুকদারকে চুরির মোটরসাইকেল সহ আটক করে পুলিশ। পরে রিমান্ডে আটককৃত আসামির দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া অপর মোটরসাইকেলের সন্ধানে নামে মডেল থানা পুলিশ।আসামির দেয়া তথ্যমতে বৃহস্পতিবার (২রা নভেম্বর) বেলা ১২ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মোবাইল ট্র্যকিং এর মাধ্যমে সিলেট নগরীর মেয়র কামরান চত্বরের সামনে থেকে ডিসকবার ব্রান্ডের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।দিনের অপর অভিযানে মডেল থানার উপ পরিদর্শক রসুল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার হরিপুর এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের করিচেরপুল এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা (৯৮০ কেজি) ভারতীয় চিনি সহ একটি ডিআই পিকআপ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির সাথে থাকা চালক ও চোরাকারবারি পালিয়ে যায়।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম মটর সাইকেল ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান ঘটনার সাথে জড়ীতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ভারতীয় চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page