১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

রাজশাহীতে চিকিৎসক হত্যার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘন্টার আল্টিমেটাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীতে চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যার বিচার ও হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকলে রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা: এবি সিদ্দীকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা বলেন, শান্তির নগরী যেনো অশান্ত হয়ে উঠেছে। চিকিৎসকসহ সকল শ্রেনী পেশার মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতিনিয়ত নগরীতে ছিনতাইকারী কবলে পড়ছে সাধারণ মানুষ। শান্তির নগরী রাজশাহীতে হত্যার ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা যারা ডাক্তার আছি চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছি। আমরা আমাদের স্বাভাবিক চিকিৎসা সেবায় মনোনিবেশ করতে পারছি না। এই নগরীতে হঠাৎ করেই একাধিক হত্যার ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো অপরাধীদের সনাক্ত করতে পারেনি। আমরা চাই আগামী ৭২ ঘন্টার মধ্যে অপরাধীদের সনাক্ত করতে হবে। দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন আন্দোলনরত ডাক্তাররা।শিক্ষার্থীরা বলেন, ডা. কাজেম আলী শহরের একজন নামকরা চর্মরোগ বিশেষজ্ঞ। এছাড়াও তিনি দক্ষ কসমেটিক সার্জন হিসেবেও ব্যাপক পরিচিতি পান। তার মৃত্যুতে রোগীরা সুচিকিৎসা থেকে অনেকটাই বঞ্চিত হবেন বলেও জানান তারা। এসময় সুষ্ঠু তদন্ত করে রোগীবান্ধব এই চিকিৎসকের হত্যাকান্ডের সাথে প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান, মেডিকেল শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষর্থীদের সাথে শিক্ষকরাও একাত্বতা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page