২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাংবাদিকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় মোংলা পৌর মার্কেট থেকে মোংলা সাংবাদিক নেতৃবৃন্দের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক নিহত ও হামলার প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে মোংলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা নিন্দনীয়। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালনে যারা বাধা দেন তারা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী চিন্তা ধারণ করেন। প্রায়শই রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। এ সব হামলার কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া যায় না। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ ধরণের অপসংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে।বক্তারা আরো বলেন,ঢাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা। মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম’র সভাপতিত্বে ও সাংবাদিক আলী আজীম’র এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন। সাংবাদিক নূর আলম শেখ, শফিকুল ইসলাম শান্ত, মনিরুল ইসলাম দুলু, ওয়াসিম আরমান, মাসুদ রেজা, ওমর ফারুক, হাফিজুর রহমান, এম ইদ্রিস ইমন, শরিফুল শিকদার, এইচ এম শান্ত, হাসিব সরদার, শেখ রাসেল, রুবেল খাঁন, মারুফ হাওলাদার, এম বায়জিদ হোসেন, সুমন, এনামুল কবিরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page