৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মোংলার পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত হিন্দু যুবকের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলার পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত এক হিন্দু যুবকের লাশ উদ্ধার করেছেন নৌপুলিশ। সোমবার সন্ধ্যায় পশুর নদীর পাড়ের কানাইনগরের ভাঙ্গারকুল থেকে লাশটি উদ্ধার করে মোংলা থানায় নেয়া হয়।মোংলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, স্থানীয় বাসিন্দাদের দেয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর পূর্ব পাড়ের কানাইনগর এলাকার ভাঙ্গার চর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশ এক হিন্দু যুবক। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ফলে লাশটি স্থানীয় নয় বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে লাশটি অন্য এলাকা থেকে ভেসে মোংলায় চলে এসেছে। নৌপুলিশের এ কর্মকর্তা বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি পশুর নদীর চরে আটকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খরবে দিলে সেটি উদ্ধার করে সন্ধ্যায় মোংলা থানায় আনা হয়েছে। এ লাশের পরনে খাকি রংয়ের ফুল প্যান্ট ও কালো-সাদা চেকের ফুলহাতা শার্ট পরিহিত রয়েছে। লাশের প্যান্টের পকেটে একটি বাটনওয়ালা মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি। লাশের প্যান্টের পকেটে পাওয়া মোবাইলের সিম কার্ড দিয়ে অজ্ঞাতনামা এ যুবকের নাম ও ঠিকানা জানতে অনুসন্ধান চালানো হচ্ছে। তিনি আরো বলেন, মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। এরপর লাশের ময়না তদন্তের প্রতিবেদনে প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page