২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চুয়াডাঙ্গায় বি এন পির ৩৮ নেতাকর্মী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গায় বিএনপি জামায়াতের ৩৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে নয়জন, আলমডাঙ্গায় ১২ জন, দর্শনায় পাঁচজন, দামুড়হুদা মডেল থানায় তিনজন ও জীবননগর থানায় পুলিশের অভিযানে নয়জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন (৫০), আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর কর্মী তোফাজ্জল হক (৫৮), একই উপজেলার বাড়াদি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন (৩৩), চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ঠান্ডু (৫০), হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার (৫৫), খাসকররা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী (৩৫), ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৫), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ (৫৫), ৪নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ (৪০), আইলহাস ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৫০), কালিদাসপুর ইউনিয়নের জামায়াতের আমির রবজেল আলী (৬০) ও সেক্রেটারি আব্দুর রাজ্জাক (৫০)।

দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও জামায়াত কর্মী রফিকুল ইসলাম।
দর্শনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- মদনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল চঞ্চল (৫১), নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী (৪৮), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলী (৩৫), দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মন্টু মন্ডল (৪৫) ও দর্শনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী (২২)। এ সময় তাদের নিকট থেকে সাতটি বোমা সদৃশ বস্তু, নয়টি বাঁশের লাঠি ও চারটি লোহার রড উদ্ধার করে পুলিশ।
জীবননগর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিয়া (৩৬), জীবননগর পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী (৫৫), জেলা বিএনপির সদস্য আবুল হোসেন (৫৮), বিএনপি কর্মী সুজাউদ্দিন (৪৯), আমজাদ হোসেন (৫৮), আমিনুল ইসলাম (২৬), মিলন হোসেন (৪৩), শাহিন উদ্দিন (৩৬) ও ইসরাফিল (২৫)।

অপরদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের সংখ্যা জানালেও নাম-ঠিকানা পরে জানানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী, নাশকতার পরিকল্পনাকারী, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধনকারী হিসেবে চিহ্নিত ৩৮ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page