২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ঘূর্নিঝড় ‘হামুন’-এ সাতকানিয়ায় মৃত বকুমা খাতুনের পরিবারকে উপজেলা প্রশাসনের অনুদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ঘুর্ণিঝড় ‘হামুন’-এর আঘাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে মৃত এক মহিলার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।২৫ অক্টোবর’২৩ ইং বুধবার ৩ টার সময় সাতকানিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মিল্টন বিশ্বাষ উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের নিহত বকুমা খাতুন (৬৫)-এর বাড়ি পরিদর্শন করে নিহত বকুমা খাতুনের প্রতি শোক প্রকাশ করে তার আত্মিয় স্বজনের প্রতি সহানুভূতি প্রকাশ করে তার পরিবারের সদস্যদেরকে নগদ ২৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। উল্লেখ্যঃ ২৪ অক্টোবর মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্নিঝড় বাংলাদেশের উপকুল অতিক্রম করার সময় কক্সবাজার ও চট্টগ্রামের বেশ ক’টি উপজেলায় ঘন্টায় প্রায় ৮০/৯০ কিঃমিঃ গতির দমকা হাওয়ায় ধ্বংসলীলা চালায়। এসময় সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের বকুমা খাতুন(৬৪) স্বামী- মৃত নূর আহমদ প্রবল ঝড়ো হাওয়ায় বসত ঘরের উপর গাছ পড়ে মৃত্যুবরন করেন। পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাসের সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াসির আরাফাত ও ইউপি সদস্য মোহাম্মদ মহসিন।উপস্থিত জনগনের উদ্দেশ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা কারো হাতে নেই, কোন প্রকৃতিক দুর্যোগকে অবহেলা না করে প্রশাসনের নির্দেশানুযায়ী যথাসময়ে সবাইকে নিরাপদে আশ্রয়ে সতর্ক থাকতে হবে। প্রাকৃতিক বৈরীতায় সম্পদের প্রতি লোভ না করে নিজেদের জিবনকে নিরাপদ রাখতে হবে। তাহলেই বকুমা খাতুনের পরিবারের সদস্যদের মত কাউকে স্বজন হারানোর বেদনায় ভেঙ্গে পড়তে হবেনা। এখন যে কোন প্রাকৃতিক দুর্যোগে সরকার পুর্ব থেকে দেশের সকল জনগনকে সতর্ক করে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page