২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে আ.লীগে তথ্য পাচারের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা তৈয়বুর রহমান প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।
আন্তর্জাতিক:
ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
     
             

আমরা সত্যিই দুঃখিত’ : বাবর আজম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স 

আফগানিস্তানের বিপক্ষে সোমবার চেন্নাইয়ে ৮ উইকেটের পরাজয়ে চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। এর ফলে সেমিফাইনালে পথে অনেকটাই পিছিয়ে পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অধিনায়ক বাবর আজমও বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘আমরা সত্যিই দু:খিত।’২৮৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটির দারুন ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আটবারের মোকাবেলায় প্রথম জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জারদান ১১৩ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৫৩ বলে খেলেছেন ৬৫ রানের ইনিংস। প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশীপের উপর ভর করে আফগানিস্তান দাপুটে জয় নিশ্চিত করে। ওপেনিং জুটির পর রহমত শাহর ৮৪ বলে ৭৭ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী ৪৮ রানে অপরাজিত ছিলেন। পাঁচ ম্যাচে তিন পরাজয় ও দুই জয়ে পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, ‘দল হিসেবে আমরা হতাশ।’ চেন্নাইয়ের এই একই ভেন্যুতে আগামী শুক্রবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে পাকিস্তান। ৯৫ বলে কাল বাবর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন। এছাড়া ওপেনার আব্দুল্লাহ শফিক করেছেন ৫৮ রান। এই দুজনের রানে টস জয়ী পাকিস্তান আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৮২ রান সংগ্র করে। বাবর বলেন, ‘আমাদের অবশ্যই হতাশ হওয়া উচিৎ। বাকি ম্যাচগুলোতে পুরো দলের প্রতি আমরা একটাই বার্তা থাকবে, এই পরাজয় থেকে শিক্ষা নাও। ব্যাটিং করতে নেমে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ করেছিলাম। কিন্তু বোলিং ও ফিল্ডিংয়ে আমরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি। আমরা তাদেরকে চাপে রাখতে পারিনি। কিন্তু এই জয়ের জন্য আমি আফগানিস্তান দলকে অভিনন্দন জানাতে চাই।’প্রথম ১৬ ওভারে পাকিস্তানী বোলাররা ১৭টি বাউন্ডারি হজম করেছে। সোমবার চার জন স্বীকৃত স্পিনার নিয়ে মাঠে নেমেছিল আফগানিস্তান। পাঁচ ম্যাচে আফগানিস্তানও তিনটিতে পরাজয় ও দুটিয়ে জয়ী হয়েছে। বাবর বলেন, ‘আফগানিস্তানের স্পিনাররা দারুন প্রতিভাবান। সে কারনে আমাদের পরিকল্পনা ছিল ৪০ ওভার পর্যন্ত যতটা সম্ভব উইকেট ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া। এরপর শেষ ১০ ওভারে আগ্রাসী ব্যাটিং করা। কিন্তু আমি মনে করি মোট ১০ থেকে ১৫ রান কম হয়েছিল।’১৮ বছর বয়সী নুর আহমেদ বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। দলের মূল দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান কাল কোন উইকেট নিতে পারেননি। সোমবারের হতাশাজনক এই পরাজয়ের পরও পাকিস্তানের সেমফিাইনাল খেলার সম্ভাবনা আছে মনে করা বাবর বলেন . ‘এই মুহূর্ত থেকে সব বিভাগে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং অবশ্যই আমাদের ভুলগুলোকে কাটিয়ে উঠতে হবে।’কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওযা ফাস্ট বোলার নাসিম শাহর অনুপস্থিতি পুরো দল অনুভব করছে বলেও স্বীকার করেন পাকিস্তান অধিনায়ক। বাবর বলেন, ‘অবশ্যই আমরা দারুনভাবে নাসিমকে মিস করছি। কিন্তু এটাও ক্রিকেটের একটি অংশ। সব মিলিয়ে আমাদের বোলিং বিভাগ সেভাবে নিজেদের প্রমান করতে পারছে না। আমরা জানি এখানে ভুলের কোন সুযোগ নেই। কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। অনুশীলনে আমরা সবাই নিজেদের সেরাটা দিয়েছি। কিন্তু আমি মনে করি আমাদের বোলাররা ম্যাচে একটু বেশী পরিশ্রান্ত ছিল। যে কারনে রান বেশী দিয়েছে। আমাদের অবশ্যই ইতিবাচক থাকতে হবে এবং ভিন্ন মানসিকতা নিয়ে সামনে এগোতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page