১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে পূজা মন্ডপে নিরাপত্তায় সক্রিয় আনসার ও ভিডিপি সদস্যরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।

জৈন্তাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আজ মহানবমী। উপজেলার ২৩টি পূজা মন্ডপে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে পূজা উৎযাপন অনুষ্ঠিত হয়েছে।এ বছর উপজেলার প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা সংযোজনের পাশাপাশি অন্যান্য বারের মত নিরাপত্তা কাজে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলার সব কয়টি মন্ডপে নিয়োজিত রয়েছে আনসারের পুরুষ ও নারী সদস্যরা।পূজা মন্ডপের অবস্থান ও লোকসমাগমের উপর ভিত্তি করে জনবহুল ও অধিক গুরুত্বপূর্ণ মন্ডপ গুলোতে ৮ জন করে আনসার সদস্য এবং তুলনামূলক ছোট মন্ডপ গুলোতে ৬ জন করে সদস্য দিন রাতে নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। তাদের মধ্যে দুই জন করে নারী আনসার সদস্য নিয়োজিত আছেন।তাছাড়া জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তারা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন। প্রতিটি মন্ডপে আনসার কর্মকর্তার কার্যালয় থেকে একটি রেজিস্ট্রার খাতা সংরক্ষিত রাখা হয়েছে এবং সেখানে দায়িত্ব পালনকারী সকল সদস্যদের নাম সহ বিস্তারিত বিবরণ দেয়া আছে। তাছাড়া প্রতিটি মন্ডপের প্রবেশমুখে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে নিরাপত্তা মূলক নির্দেশিকা টাঙানো হয়েছে যেখানে কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার হটলাইন নাম্বার দেয়া হয়েছে।সরজমিনে বিভিন্ন মন্ডপে গিয়ে আনসার ও ভিডিপি সদস্যদের সাথে আলাপকালে তারা জানান, সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত পূজারীদের সমাগম কম থাকে। বিকেলের পর তারা পৃথক পৃথক ভাবে মন্ডপের প্রবেশপথ, প্রতিমার নিকটে ও চারপাশে অবস্থান করে দায়িত্ব পালন করেন। এছাড়াও দুইজন নারী সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন। মন্ডপের সন্নিকটে অস্হায়ী দোকানপাটে লোক সমাগম রাতে বৃদ্ধি পায়।সে সময় প্রতি আধ ঘন্টা পর পর সেখানে একটি করে রাউন্ড তারা দিয়ে থাকেন। তাছাড়া মন্ডপ পরিদর্শনে ভিআইপি, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা পরিদর্শনে এলে তাদের প্রটোকল মেন্টেইন করেন বলে জানিয়েছেন তারা।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম বলেন, শারদীয় দূর্গা উৎসব আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা নির্বিঘ্ন করতে বাংলাদেশ আনসারের সিলেট জেলা কমান্ড্যন্ট আলি রেজা রাব্বি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যরা। এখন পর্যন্ত উপজেলার সকল মন্ডপে সুষ্ঠু ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল বিজয়া দশমী পর্যন্ত উপজেলা আনসার ভিডিপির সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page