৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম  জন্মদিন উদযাপন করেছে  মালদ্বীপ  আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে  গতকাল মালদ্বীপের রাজধানীর মালের সি বিল্ডিংয়ে চতুর্থ তলায় একটি হলরুমে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে  মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফুড এন্ড ফুড মালদ্বীপের সিইও মোঃ নুরে আলম রিন্টুর পরিচালনায় ও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপস্ত বাংলাদেশ হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  দোতালয়ের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা,  মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো: দুলাল হোসেন,উপদেষ্টা কাউসার আহমেদ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ সহ বক্তারা তাদের বক্তব্যে বলেন,  দেশ বিরোধী ঘাতক খুনিরা বঙ্গবন্ধু, তার পরিবার এবং ব্যক্তি শিশু রাসেল কে হত্যা করলেও তাঁদের স্মৃতি ও চেতনা হত্যা করতে পারেনি। শেখ রাসেল এর স্মৃতি ছড়িয়ে দিতে ও বাংলাদেশের শিশুদের ভবিষ্যত উন্নত বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিদ্যালয়সমূহে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, বিভিন্ন স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণ তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি উল্লেখ করেন বাংলাদেশ শান্তিতে বিশ্বাস  করে এমন ঘটনা যেন কোন শিশুর সাথে কোথাও না ঘটে সে লক্ষে সবাইকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষ পর্যায়ে, শেখ রাসেল-সহ ও ১৫ আগস্ট-এ শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি প্রবাসী ইমাম ও খতিব মাওলানা মোঃ তাজুল ইসলাম।অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন,  দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ্‌, এনবিএল মানি ট্রান্সফার প্রা. লি, ডিরেক্টর মো. হান্নান খান কবির,  সিইও মাসুদুর রহমান, ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান,   ডা: সুজন চন্দ্র পাল,মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, মোঃ শাহজালাল সিকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম,  প্রবাসী সোশ্যালের সভাপতি মোঃ জাকির হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগের উপ- অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ্,সিনিয়র সদস্য মোঃ মনির হোসেন, মোঃ নাছির হোসাইন পারবেছ,এ আর মামুন, আবু রাসেল হাওলাদার, মোঃ পারভেজ, মালদ্বীপ যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন,  এবং আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী ব্যবসায়ী,রাজনীতিবিদ ডাক্তার, শিক্ষাবিদ, ও অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে, পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page