২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সখিপুরে মাদকের ভয়াবহতা ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আব্দুল লতিফ মিয়া সখিপুর টাংগাইল) প্রতিনিধি ;
টাঙ্গাইলের সখিপুরে সখিপুরস্থ উপজেলা যুব সমিতি কর্তৃক আয়োজিত মাদকের ভয়াবহতা ও আমাদের করণীয় বিষয়ে আলোচনা সভা হয়েছে। ২২ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় সখিপুরের ১ নং কাকড়াজান ইউনিয়নের ইন্দ্রারজানি উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ্ সখিপুর উপজেলা যুব সমিতির সভাপতি সরোয়ার পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ডক্টর হেলাল উদ্দিন আহম্মেদ, উদ্বোধক হিসেবে ছিলেন কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাপেক্সের ব্যবস্থাপক এস এম আলামিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দারজানী উচ্চ বিদ্যালয়এর প্রধান শিক্ষক লুৎফর রহমান,মোমতাজ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, কায়ছার শাহীন,এড এস এম মাজহারুল ইসলাম,মোহাম্মদ বিল্লাল হোসেন বিপ্লব, মোহাম্মদ ওমর ফারুক, শাহআলম সৈকত, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ মিয়া যুগম সম্পাদক আহমেদ সাজু,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খান আহমেদ হৃদযপাশা, ইন্নদারজানি উচ্চ বিদ্যালয় ও মোমতাজ নগর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সখিপুর উপজেলা যুব সমিতি সব সময় সমাজের প্রশংসনীয় কাজ করে থাকেন। মাদকের ভয়াবহতা সম্পর্কে প্রতি ইউনিয়নেই এ সংগঠন সচেতনতা মূলক আলোচনা সভা করে আসছে,তাই সকল বক্তাই এ সংগঠনের প্রশংসা করেছেন।
বক্তারা মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং সহ অন্যান্য সামাজিক ব্যাধি নিয়ে বক্তব্য প্রদান করেন। সকলেই সামাজিক সচেতনতা বাড়ানোর বিষয়ে তাগিদ দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় ও মোন্তাজনগর আবাসিক বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানে পরিবেশিত মাদক বিরোধী একটি প্রেজেন্টেশনের মধ্য থেকে কুইজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিকে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সৌজন্য উপহার হিসেবে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page