১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

উদ্ভাবন ও গবেষণা বৃদ্ধিতে জোটবদ্ধ হলো এফআইআরসি ও জিইএন বাংলাদেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

খাতভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের মধ্যমে দেশের বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এফআইআরসি), গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)।
শনিবার রাজধানীর হাঁটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফআইআরসি) এ বিষয়ে আলাদা দু’টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়া গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এফআইআরসি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘বৈশ্বিক মেরুকরণের ফলে বাংলাদেশ ক্রমেই অন্যতম আকর্ষণীয় বাণিজ্য কেন্দ্র হয়ে উঠছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের শিল্পের চাহিদা অনুযায়ি লোকবল গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্পের সমন্বয় ঘটাতে হবে। আমার বিশ্বাস এক্ষেত্রে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে শিল্পের বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’দক্ষ উদ্যোক্তা এবং মানবসম্পদ তৈরির জন্য এফআইআরসিকে একটি স্বয়ংসম্পুর্ণ ইন্সটিটিউট হিসেবে গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন জসিম উদ্দিন।এ সময় এফআইআরসির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তুলতে হবে। এক্ষেত্রে সুযোগ থাকলে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এফআইআরসি) কাজ করতে পারে।বর্তমানে প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তথ্য, পরিসংখ্যান এবং গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে এফআইআরসিরর ভাইস চেয়ারম্যান এম এ মোমেন বলেন, তথ্য বা পরিসংখ্যান ছাড়া একজন নতুন উদ্যোক্তা সেই খাতের বাজার সম্ভাবনা কিভাবে যাচাই করবে? বিনিয়োগে আসার আগে তো তার বস্তুনিষ্ঠ তথ্য প্রয়োজন হবে। এখানেই আমাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। গবেষণা, উদ্ভাবন ছাড়া ব্যবসা-বাণিজ্যে টেকসই উন্নয়ন সম্ভব নয়।সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক মো. নিয়াজ আলী চিশতী, সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, এফআইআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page