১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স 

অর্থনৈতিকভাবে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে মনে করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক মুদ্রানীতির কঠোরতায় বৈদেশিক লেনদেনে ভারসাম্যের ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি মূল্য বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার দরপতন বাড়িয়েছে মূল্যস্ফীতি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত এবং সাহসী সংস্কারের পরামর্শ দেন তিনি।
‘বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক উন্নয়ন’ শিরোনামের একক বক্তৃতায় এসব চ্যালেঞ্জের কথা বলেছেন তিনি। মাসিক মধ্যাহ্ন ভোজ উপলক্ষে আমেরিকার চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) বুধবার একক এই বক্তৃতার আয়োজন করে। রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ভোজসভায় সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। সংগঠনের সহসভাপতি সৈয়দ কামাল আহমেদ সভা পরিচালনা করেন। মার্কিন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর জন ফে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে দ্রুত এবং সাহসী সংস্কারের পরামর্শ দেন। তিনি বলেন, নিকট মেয়াদের নীতি সমন্বয় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হতে পারে। আরও নমনীয় মুদ্রার বিনিময় হার বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করবে। একইভাবে রপ্তানি আয় দেশে আনতেও উৎসাহিত হবেন রপ্তানিকারকেরা, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। আমানত এবং ঋণে সুদের হারের ওপর দেওয়া ক্যাপ পর্যায়ক্রমে প্রত্যাহারসহ মুদ্রানীতি আরও শক্তিশালী করা দরকার বলে তিনি মনে করেন।
আবদৌলায়ে সেক একইসঙ্গে আর্থিক খাতের ভঙ্গুরতায় গুরুত্ব দেওয়া এবং কার্যকর তদারকির কথা বলেন। সরকারের নেওয়া সর্বশেষ মুদ্রানীতির সঠিক পথেই রয়েছে জানিয়ে তিনি এর দ্রুত বাস্তবায়ন করার পরামর্শ দেন। বাংলাদেশের জনগনের প্রতি দায়বদ্ধতা থেকে আর্থিক সংস্কারে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে দীর্ঘ মেয়াদে সংস্কার হিসেবে ৩টি খাতের কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। প্রথম, রপ্তানি এখনো উচ্চমাত্রায় এক পণ্য অর্থাৎ পোশাক খাত নির্ভর। সংরক্ষনমূলক বাণিজ্য নীতির কারণে রপ্তানি খাতে বৈচিত্র্য আনা সম্ভব হচ্ছে না। একারণে মোট দেশজ উৎপাদন জিডিপিতে রপ্তানি খাতের অবদান কমছে সাম্প্রতিক বছরগুলোতে। এর মধ্যে স্বল্পোন্নত দেশের এলডিসি কাতার থেকে উত্তরণের পর যে সব চ্যালেঞ্জ সামনে রয়েছে সেগুলো মোকাবিলায় রপ্তানি খাতের জন্য নতুন পথ খুঁজতে হবে।
দ্বিতীয়ত, আর্থিক খাতের দীর্ঘ মেয়াদে সংস্কার হিসেবে আর্থিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। যাতে উৎপাদনশীল খাতের বিনিয়োগে কার্যকর সহায়তা আসতে পারে এ খাত থেকে। স্থানীয় পুজিবাজার থেকে অবকাঠামো, আবাসন ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত থেকে সুরক্ষা প্রকল্পে দীর্ঘমেয়াদের বিনিয়োগ করতে পারছে না।
তৃতীয়ত, নগরায়নের সুবিধাও কমছে। যানজট এবং প্রতিকুল পরিবেশের কারণে নগরায়ন কাক্সিক্ষত নয়। দ্বিতীয় সারির শহরগুলোর অনুকুল অবকাঠামো উন্নয়ন হয়নি। অবকাঠামোগত অসুবিধা, মানবপুঁজি উন্নয়নে ধীর গতির কারণেও নগরায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে, শহরাঞ্চলে উচ্চ হারে বৈষম্য তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মৌলিক সংস্কার উন্নয়ন করা সম্ভব হলে উচ্চ হারের প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব।
মূল্যস্ফীতি প্রসঙ্গে আবেদৌলায়ে সেকের শঙ্কা, নিকট আগামীতেও চলমান উচ্চ হারের মূল্যস্ফীতি অব্যাহত থাকতে পারে। খাদ্যপণ্যের মূল্য বাড়ছে দ্রুত। উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক পরিবারের ক্রয় ক্ষমতা কমছে। তবে মধ্য মেয়াদে আমদানি মূল্য স্থিতিশীল হলে পর্যায়ক্রমে কমে আসতে পারে। অবশ্য বহিঃখাতের চাপ এ অর্থবছর অব্যাহত থাকতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল
সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন
সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

You cannot copy content of this page