৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

নোয়াখালীতে মাহমুদুর রহমান বেলায়েতের স্মরণে শোক সভা ও মেজবান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান, সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েত এর স্মরণে শোক সভা ও মেজবানের আয়োজন করেছে চাটখিল উপজেলা আওয়ামী লীগ।শুক্রবার (২০ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ সভা কক্ষে বেলা সাড়ে ১০ টায় এই শোক সভা শুরু হয়। শোকসভার শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রায় ৭ হাজার মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। মেজবানে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিলের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এমপি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ও অরচার্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীসহ চাটখিল সোনাইমুড়ীর বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত ভাইয়ের শূন্যতা, কখনোই পূরণ হবার মতো নয়। তিনি ছিলেন আমাদের জন্য একটি জীবন্ত পাঠশালা।’ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি বলেন, ‘মাহমুদুর রহমান বেলায়েত ভাই আমার বড় ভাইয়ের সাথে একসাথে পড়াশোনা করেছেন। যে কারণে বেলায়েত ভাইয়ের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। বেলায়েত ভাই যে নীতি আদর্শের উপর থেকে মৃত্যু বরণ করেছেন, আমরাও যেন সেই নীতি আদর্শের উপর থেকে মৃত্যু বরণ করতে পারি।’প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘মরহুম মাহমুদুর রহমান বেলায়েত ভাই ছিলেন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ। আমরা তার যথাযথ মূল্য দিতে পারিনি।’উল্লেখ্য, নোয়াখলীর চাটখিল উপজেলার পৌর এলাকার দৌলতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি এমপির স্বামী মাহমুদুর রহমান বেলায়েত গত ৯ অক্টোবর ৭৮ বছর বয়সে ঢাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১০ অক্টোবর তাকে নোয়াখালীতে সমাহিত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page