১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া চাটখিলে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ পটিয়ায় ১৩বছরের অপহৃত,লামার কিশোরী উদ্ধার। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১ ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেলেন বাবর আজম অস্ট্রেলিয়াকে হারানোর পথে বাংলাদেশ, ফক্স স্পোর্টসের ভবিষ্যদ্বাণীতে জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশন এখন শিল্পকলায় সমৃদ্ধ এক উন্মুক্ত গ্যালারি সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় গ্যাস লিকেজে নিহত ৯, আহত ৩: হাসপাতালে ডিসি ডারউইন টেস্টে জয়ের পথে বাংলাদেশ: ফক্স স্পোর্টসের পরিসংখ্যানে ৬৯ শতাংশ সম্ভাবনা
আন্তর্জাতিক:
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী
     
             

দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে হবেঃ ডঃ নদভী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উন্নতি ও সমৃদ্ধির পথে। দেশের উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে হবে। নারীশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের চতুর্থ তলা ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।১৮ অক্টোবর বুধবার, দক্ষিন চট্টগ্রামের অন্যতম নারী বিদ্যাপীঠ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ৪র্থ তলা ভবনের একতলা নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী। অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আব্দুল মান্নান, মোহাম্মদ ইসমাঈল, মো. রকিবুল হক দিপু, নজরুল ইসলাম, নির্বাচিত অধ্যক্ষ দেলোয়ার হোসাইন মুনসী, চেয়ারম্যান আ ন ম সেলিম উদ্দিন, মীর্জা আসলাম সরওয়ার রিমন ও লেয়াকত আলী।প্রধান অথিতির বক্তব্যে নদভী বলেন, শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বৈপ্লবিক উন্নয়নের কথা স্মরন করিয়ে দিয়ে ডঃ নদভী সে উন্নয়নের ধারাবাহিকতায় মহিলা কলেজের এ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে বলে জানান। সরকারের ধারাবাহিকতায় দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য সরকারের ধারাবাহিকতা জরুরী বলে উল্লেখ করেন তিনি, উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দুটি কলেজ বাস উপহার দেওয়ার ঘোষণাও দেন।সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পৃষ্ঠপোষকাতায় কলেজের সার্বিক অগ্রগতির ফলে আড়াই কোটি টাকা ব্যয়ে আইসিটি ভবন নির্মিত হয়েছে। আরও একটি অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হচ্ছে। এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং সরকার সুদৃষ্টির ফলে এই কলেজ আধুনিক কলেজে রূপান্তরিত হয়েছে। তিনি পুনরায় ঘোষণা দেন, এসএসসি-দাখিলে উত্তীর্ণ হয়ে যারা এখনও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারেনি, তারা সাতকানিয়া মহিলা কলেজে কারিগরি শাখায় ফ্রিতে ভর্তির সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবু সুমন বড়ুয়া, মাহফুজ উন নবী খোকন, আয়ুব চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, ভিপি জাকিয়া সোলতানা, জিএস রহিমা আকতার, কলেজ ছাত্রী নুসাইবা ছিদ্দিকা, সাইমা মুসতারিন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page