৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে প্রস্তুত হচ্ছে ২৩টি মন্ডপ ব্যবস্হা থাকছে সিসি ক্যামেরার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে শেষ সময়ে প্রস্তুতির কাজ সম্পন্ন হচ্ছে। এবছর উপজেলার ২৩টি মন্ডপে পূজা উৎযাপন অনুষ্ঠিত হবে। পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আনসারের পাশাপাশি থাকছে প্রতিটি মন্ডপে সেচ্ছাসেবকল টিম।এবছর জৈন্তাপুরের ২৩টি মন্ডপে স্হাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। প্রতিটি মন্ডপের প্রতিমা ঘরে লাগানো হবে এই ক্যামেরা, তা নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।এদিকে জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ২৩টি পূজা মন্ডপের দায়িত্বরত কমিটির সদস্যদের সাথে পূজার সর্বশেষ প্রস্তুতি নিয়ে কথা হয় আই নিউজ প্রতিবেদকের সাথে। ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরের পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিজেন দেব জানান, তাদের মন্ডপের সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি ৯০% সম্পন্ন। শুধু আলোকসজ্জা ও সামিয়ানা স্হাপন কাজ চলছে।২ নং জৈন্তাপুর ইউনিয়নের শ্রীপুর চা বাগান পূজা মন্ডপের সভাপতি সন্জয় রায় বলেন, প্রতিমা স্হাপন করার কাজ শেষ। এখন মঙ্গলবারে নতুন টিন লাগানো হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।৩ নং চারিকাঠা ইউনিয়নের থুবাং ভৈরববাড়ী সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি শ্রী পিজুষ শর্মা বলেন, প্রতিমা স্হাপন সহ মৌলিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিছু রংয়ের কাজ বাকি আছে বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে বলে তিনি জানান।৪ নং দরবস্ত ইউনিয়নের একমাত্র মন্ডপ উত্তর মহাইল দূর্গা মন্দিরের সভাপতি শ্রী নগেন্দ্র চন্দ্র রায় পুরো প্রস্তুতি সম্পন্নের কথা বলেন।ফতেহপুর ইউনিয়নের কাইতগ্রাম সার্বজনীন পূজা মন্ডপের শ্রী সুরেশ নম বলেন তাদের মন্ডপে এখোনো প্রতিমা স্হাপন হয় নি। তবে বাকি সব কাজ সম্পন্ন। বৃহস্পতিবার প্রতিমা স্হাপন করা হবে বলে তিনি জানান।৬ নং চিকনাগোল ইউনিয়নের হাবিবনগর চা বাগান পূজা মন্ডপের সভাপতি শ্রী বাদল বাক্তি সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানান। শুধু মাত্র আলোকসজ্জার কাজ চলমান।জৈন্তাপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাসের সাথে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ মোবাইল ফোনে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে। তাছাড়া প্রশাসন, উপজেলা পরিষদ, মডেল থানা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সার্বিক খোঁজ খবর নিচ্ছেন।পূজার প্রস্তুতি নিয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, প্রতিটি মন্ডপে পুলিশের একটি টিম নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। তাছাড়া একটি টহল টিম প্রতিটি মন্ডপে গিয়ে গিয়ে পরিদর্শন করবে এবং সেখানে মডেল থানার পক্ষ থেকে রাখা রেজিস্ট্রার খাতায় রিপোর্ট পেশ করবে। এ ছাড়া প্রতিটি মন্ডপে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তা পরিদর্শন করবে বলে তিনি জানান।জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম পূজার প্রস্তুতি দেখতে মঙ্গলবার বিকালে জৈন্তাপুর ইউনিয়নের তিনটি মন্ডপে পরিদর্শন করেন। মন্ডপগুলো হলো কেন্দ্রী, শ্রীপুর চা বাগান ও মোকামবাড়ী আলুবাগান। তিনি জানান এবছর প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যদ ছাড়াও সেচ্ছাসেবক টিম কাজ করবে। তাছাড়া প্রতিটি মন্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদককে মোবাইল নাম্বার দেয়া হয়েছে। যেকোন প্রয়োজনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তাছাড়া পূজা চলাকালীন সময় থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সেবা প্রদান করে যাবে বলে তিনি জানান। সেই সাথে সিমান্তবর্তী দুইটি মন্ডপে পুলিশ, আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরা নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে বলে তিনি জানান। সবশেষে দলমত নির্বিশেষে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ ভাবে পূজার আনুষ্ঠানিক তা সম্পন্ন করতে সকলের সহোযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page