৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মোংলায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রমিক সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার বলেছেন, জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর সময় থেকেই শ্রমজীবী মেহনতী মানুষের কল্যাণে পাশে ছিল, আছে এবং সব সময় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে জাতীয় শ্রমিক লীগ বিগত দিনের ন্যায় কাজ করে যাবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি মোংলা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বর্ষীয়ান এ আওয়ামীল নেতা বলেন, আমি বিশ্বাস করি রামপাল মোংলা এই সংসদীয় আসনে মনোনয়ন আমিই পাবো। কারণ মানুষ পরিবর্তন চায়। আমি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোনো কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করব। আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে পৌর শহরের শ্রমিক সংঘ মাঠে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে শ্রমিক সমাবেশে উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী’র সভাপতিত্বে এবং পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অনিক চৌধুরী’র সঞ্চালনায়

অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, মোংলা উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য মো: জলিল শিকদার, কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, আ,লীগ নেতা কাজি গোলাম হোসেন বাবলু, উজলকুড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুন্সী বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউপি সদস্য নাসির উদ্দিন, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো: বাবুল শেখ, পৌর মহিলা যুবলীগের সভানেত্রী সুমী লীলা, ভোজপিতায়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুর হক টুকু, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সোহেল,বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সংযোগী নেত্রীবৃন্দ।দুপুর থেকে শ্রমিক সমাবেশে মিছিল সহকারে জড় হতে থাকে হাজার হাজার নেতাকর্মীরা। সমাবেশ স্থাল রুপ নেয় জনসমুদ্রে। পরে শ্রমীকলীগের ৫৪ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্টান পরিবেশেত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page