৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

টেকসই মার্কেটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে আলোচনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ

টেকসই মার্কেটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে আলোচনা। এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞরা বলেছেন, পরিবেশ, মানবাধিকার, বাস্তুসংস্থান এবং মার্কেটিংয়ের নৈতিক দিকগুলো সম্মিলিতভাবে প্রয়োগ করার চেষ্টা করলেই মার্কেটিং টেকসই হবে।আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ‘ষষ্ঠ বাংলাদেশ মার্কেটিং ডে’ উদ্‌যাপন করছে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (এমআইবি)।গত ১৩ অক্টোবর ২০২৩,শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ মার্কেটিং ডের উদ্বোধনী অনুষ্ঠান হয়। খবর বাপসনিউজ ।এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন এমআইবির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মীজানুর রহমান। মার্কেটিংয়ের মার্কেটিংয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীরা এতে অংশ নেন।সকালে মার্কেটিং ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘উন্নত হওয়া মানে সময়োপযোগী হওয়া। এ ক্ষেত্রে সার্বিকভাবে আমরা সামনের দিকে ধাবমান। আমরা প্রচুর সময় খুইয়েছি। দ্বিতীয় মিলেনিয়ামে আমাদের উল্লেখযোগ্য অবস্থান নেই৷ সেখান থেকে বেরিয়ে এখন আমরা তৃতীয় মিলেনিয়ামে প্রবেশ করেছি৷ আমাদের সুযোগ এসেছে নিজের কাজ নিজে করার৷ আমার বিশ্বাস, গত দুই দশক ধরে আমরা একটা তীরে পৌঁছেছি৷ এখন আমাদের সামনে যাত্রা।’অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মীজানুর রহমান বলেন, ‘মার্কেটিংয়ের যেসব লোক অনেক বছর আগে পড়াশোনা করে গেছেন, তাঁরা প্রযুক্তির সঙ্গে কীভাবে খাপ খাওয়াবেন, সেটা একটা চ্যালেঞ্জ৷ নতুন প্রজন্মকেও প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হবে৷ প্রযুক্তি যতই আসুক, মার্কেটিংয়ের তিনটি কাজ মানুষকেই করতে হবে৷ চাহিদা ব্যবস্থাপনা, ডিফারেন্স ম্যানেজমেন্ট (আলাদা করা), সম্পর্ক রক্ষা বা টিকিয়ে রাখা৷ সাধারণ মার্কেটিংয়ের ধারণা হচ্ছে, আমরা শুধু কোম্পানির জন্য লাভ করব৷ কিন্তু এখন আমাদের এর বাইরে গিয়েও আমাদের সিদ্ধান্তের প্রভাবটা সমাজে কীভাবে পড়ছে, সেটা ভাবতে হচ্ছে৷’পরিবেশ, মানবাধিকার, বাস্তুসংস্থান এবং মার্কেটিংয়ের নৈতিক দিকগুলো সম্মিলিতভাবে প্রয়োগ করার চেষ্টা করলেই মার্কেটিং টেকসই হবে বলে মন্তব্য করেন মার্কেটিংয়ের জ্যেষ্ঠ অধ্যাপক মীজানুর রহমান৷ তিনি বলেন, ‘আমরা ভোক্তাদের কথা কম চিন্তা করি৷ যাঁদের টাকাপয়সা নেই, খুবই কম টাকায় চলেন, তাঁদের কী ব্র্যান্ড—তাঁদের পানি, লবণ ইত্যাদির ব্র্যান্ড কী? মার্কেটিংয়ের বইগুলোতে যাঁদের টাকা নেই, তাঁদের নিয়ে কোনো আলোচনা নেই৷ এখন আমাদের এ জিনিসটা নিয়ে ভাবতে হবে৷ গরিব মানুষ বা কম আয়ের মানুষের জন্য আরও সাশ্রয়ী দামে পানি, লবণ ও অন্যান্য পণ্যের ব্যাপারে ভাবতে হবে৷ সবাই যেন পণ্যের ভাগটা পান৷’ এশিয়ান মার্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ বিন তাজ বলেন, বিক্রির ক্ষেত্রে ‘ট্যালেন্ট পাইপলাইন’ সুসংহত করতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার৷ এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে৷ বিক্রির ক্ষেত্রে নেতৃত্ব দরকার৷ এটি একটি সায়েন্টিফিক ডিসিপ্লিন৷ টেকসই মার্কেটিংয়ের জন্য টেকসই ক্যারিয়ার পরিকল্পনাও লাগবে৷আশরাফ বিন তাজ বলেন, ‘মার্কেটিং পেশাজীবীরা ৪০-৪৫ বছর বয়সে একটি চরম সংকটে পড়েন চাকরি পরিবর্তন করতে গেলে৷ পৃথিবী অতি দ্রুত পরিবর্তন হচ্ছে৷ আমরা আমাদের ডিজিটাল, বিশ্লেষণমূলক দক্ষতা উন্নত করতে না পারলে টিকতে পারব না। আমাদের পাঠ্যসূচিতে সেই বিষয়গুলো থাকতে হবে৷ এ ক্ষেত্রে করপোরেটদেরও ভূমিকা থাকতে হবে, আবার ব্যক্তিকেও মেধা, শ্রম ও অর্থ বিনিয়োড়গ করতে হবে৷ শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিবিড়ভাবে কাজ করতে হবে৷’এমআইবিকে তরুণ প্রতিভাবানদের উন্নত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আকিজ বশীর গ্রুপের পরিচালক (অপারেশন) খোরশেদ আলম৷
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআইবির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম৷ উদ্বোধনী আলোচনার পরিকল্পনামন্ত্রীর উপস্থিতিতেই ষষ্ঠ মার্কেটিং ডের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়৷ এরপর মার্কেটিং উপলক্ষে বড় আকারের একটি কেক কাটা হয় টিএসসি মিলনায়তনেই৷ উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় প্যানেল আলোচনা৷ দিনব্যাপী মার্কেটিংবিষয়ক চারটি প্যানেল আলোচনা, একটি কি-নোট পর্ব, শিক্ষার্থীদের পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এই আয়োজনে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page