২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় ‘আইডিএফ’র সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ‘আইডিএফ’র কৈশোর কর্মসুচীর আওতায় সমাজের কিশোর কিশোরীদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে আজকের কিশোর কিশোরীদের আগামীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামুলক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।১৪ অক্টোবর’২৩ ইং শনিবার বার সকল ১১ টার সময় উপজেলার মার্দাশা ইউনিয়নে আইডিএফ’র এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাইফুল রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন, মাদার্শা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু নঈম মোহাম্মদ সেলিম চৌধুরী।প্রধান অথিতির বক্তব্যে চেয়ারম্যান আবু নঈম মোহাম্মদ সেলিম চৌধুরী বলেন, আজকের কিশোর কিশোরীরা আগামী দিনের জাতীর ভবিষ্যত কর্নধার। কোন জাতীর মুল ফাউন্ডেশন রচিত হয় কিশোর বয়স থেকেই। কিশোর কিশোরীরা যদি তাদের বয়সে জিবনের সুন্দর ও ইতিবাচক স্বপ্ন না দেখে, তাহলে সে জাতীর ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকার। আজকের দেশ ও জাতী কিশোর সমাজ নিয়ে ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে, পারিবারিক বাউন্ডিংয়ের অভাব আর নৈতিক শিক্ষার অভাবে কিশোরদের বড় একটা অংশ জড়িয়ে পড়ছে জিবন বিধ্বংসী ভয়াবহ মাদক ও সন্ত্রাসের সাথে। কিশোর গ্যাং সাম্প্রতিক সময়ের আলোচিত ও সমালোচিত একটি শব্দ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনা জাতীকে যে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে যাচ্ছে, সে স্মার্ট বাংলাদেশের রুপকল্প সঠিক বাস্তবায়নে কিশোরদেরকে আলোর পথ দেখাতে হবে।অন্ধকার চোরাগলি থেকে তাদেরকে বাঁচাতে হবে। আইডিএফ কিশোরদের জন্য সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামুলক আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে, এ ধরনের প্রয়োজনীয় প্রোগ্রামগুলো সারাদেশের পাড়ায় পাড়ায় করা দরকার বলে মনে করেন তিনি। এ ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে কিশোর কিশোরীরা স্বাস্থ্য সচেতনতার সাথে সাথে সুন্দর সমাজ বিনির্মানে ইতিবাচক স্বপ্ন দেখতে অনুপ্রানিত হবে বলেও জানান তিনি।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কৈশোর কর্মসূচীর আওতায় সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামুলক এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভিন্ন এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরীরা অংশ গ্রহন করে গভীর মনযোগ সহকারে ওরিয়েন্টেশন প্রোগ্রামের টপিকগুলো শ্রবন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page