২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আইআইইউসি’র তৃতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >> আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ছায়া জাতিসংঘ ক্লাবের আয়োজনে ৩ দিন ব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল সহ সরকারি বেসরকারি স্বনামধন্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করে।৮ অক্টোবর’২৩ ইং থেকে ১২ অক্টোবর’২৩ ইং পর্যন্ত ৩ দিন ব্যাপী ছায়া জাতীসংঘ সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার ও প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন।
সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউএন ওমেন সহ মোট ছয়টি কমিটির তিনদিনব্যাপী ধারাবাহিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ১ম দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন৷
সমাপনী অনুষ্ঠানে সাকিব মাহমুদ শাহরিনের সঞ্চালনায় মোঃ খালেদ সাইফুল্লাহর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। সম্মেলনে পারফরম্যান্সের ভিত্তিতে ডেলিগেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শিক্ষক, সাংবাদিক, আয়োজক ক্লাবের অ্যালামনাই সদস্য, সেক্রেটারি বডি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page