৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হাবিবুন নাহারের মনোনয়ন নিশ্চিতের দাবীতে মোংলায় উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোংলা-রামপালে (বাগেরহাট-০৩আসন) অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর এ সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন খুলনা সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সরকারের সেই সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতেই মঙ্গলবার মোংলা পৌর শহরে এক বিশাল উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে দল মত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহবাণ জানান সমাবেশের বক্তারা। এ সময় বক্তারা মোংলা-রামপালে ৪র্থ বারের মত পুনরায় বর্তমান সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন। অন্যথায় এখানে নতুন কেউকে মনোনয়ন দেয়া হলে তাতে উন্নয়ন বাঁধাগ্রস্থ, সংঘাতসহ শান্তিপূর্ণ স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যেই স্থানীয় একটি চক্র দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের পায়তারা চালাচ্ছেন বলেও সমাবেশে অভিযোগ করেন বক্তারা।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, সুন্দরবন ইউপি সাবেক চেয়ারম্যান কবির হোসেন, আওয়ামী নেত্রী সরবরিয়া খানম দরিয়া, আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন, যুবলীগ নেতা মোঃ আহাদুল শেখ, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টুসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।এ উন্নয়ন সমাবেশে পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন পৌরসভার সামনে। তাদের হাতে শোভা পাচ্ছিল মোংলা-রামপালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ছবি সম্বলিত প্লেকার্ড।উল্লেখ্য, ১৯৯১সাল থেকে তালুকদার আব্দুল খালেক তিন বার মোংলা-রামপালে এমপি নির্বাচিত হন। তারমধ্যে একবার তিনি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন খালেক। এরপর তিনি তিনবারের খুলনা সিটি মেয়র। আর তার অবর্তমানে এ আসনে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তারই সহধর্মিণী হাবিবুন নাহার। হাবিবুন নাহারও তৃতীয় বারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন। খালেক-হাবিবুন নাহার দম্পতি ১৯৯১সাল থেকে ২০২৩সাল পর্যন্ত মোংলা-রামপালে এমপি নির্বাচিত হয়ে আসছেন। সুতরাং সফল রাজনৈতিক এ দম্পতির নিষ্ঠা, সততা ও উন্নয়নমূলক কর্মকান্ডের সুবাধে আবারো হাবিবুন নাহারকে এ আসনে মনোনয়ন দিতে উন্নয়ন সমাবেশ থেকে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন মোংলা-রামপালের আওয়ামী নেতা-কর্মীরা।বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সাধারণ জনগণের প্রত্যেকে জানেন আমি কি ধরণের মানুষ, আর দলের গুটি কয়েকজন যারা আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তারাও কেমন মানুষ। আমি তাদের সম্পর্কে কোন মন্তব্য করতে চাইনা। সুতরাং কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা জনগণ অনুধাবন করতে পারবেন এটা আমার বিশ্বাস। বিগত সময়ে যে সকল কাজ করেছি ও বর্তমানেও যা করে যাচ্ছি তাতে আমি কোন ধরণের অসদুপায় অবলম্বন করিনি। এটাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন। সুতরাং আমি বিশ্বাস করি এবং আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page