২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মোংলায় ২১হাজার ৯৩৩জন শিক্ষার্থীকে খাওয়ানো হচ্ছে কৃমির ট্যাবলেট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

মোংলায় কৃমির ট্যাবলেট খাওয়ানো হচ্ছে ১৭৩বিদ্যালয়ের ২১হাজার ৯৩৩শিক্ষার্থীকে।রবিবার বেলা ১১টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর রহমান মোড়ল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অফিসার বাসুদেব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল টেকনোলজিস্ট সুব্রত মন্ডল ও কাইনমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজীত মজুমদার। উদ্বোধনী এ অনুষ্ঠানে বিদ্যালয়টির ১৩০জন শিক্ষার্থীকে খাওয়ানো হয় কৃমির ট্যাবলেট। ৫থেকে ১৬বছর বয়সের প্রত্যেককে খাওয়ানো হচ্ছে পর্তুগালের উন্নতমানের একটি করে এ কৃমির ট্যাবলেট।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, রবিবার কাইনমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’২৩ইং এর উদ্বোধন করা হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযোগে চলছে এ কার্যক্রম। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬হাজার ২শ আর উপজেলা ৬টি ইউনিয়নের ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫হাজার ৭শ ৩৩জন শিক্ষার্থীকে এ কৃমি ট্যাবলেট খাওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এ সকল শিক্ষার্থীদের সাথে পরিবারের অন্যান্য সদস্যরা এ ধরণের ট্যাবলেট খেলে কৃমিমুক্ত পরিবার, সমাজ ও দেশ গঠনের ক্ষেত্রে সহায়ক হবে। এ পন্থা অবলম্বন করলেই কৃমিমুক্ত দেশ গঠন সম্ভব হবে বলেও জানান তিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page