নিজস্ব প্রতিবেদক >>> পেশাগত সাংবাদিকদের সংগঠন “রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর জাতীয় কাউন্সিল’২৩ বাস্তবায়ন, সাংবাদিক সদস্যদের পেশাগত মানন্নোয়ন ও অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের জন্য সরকারী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় শতভাগ সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করে প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ার লক্ষ্যে ‘আরজেএফ’ কক্সবাজার জেলা শাখার এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।৬ অক্টোবর’২৩ ইং শুক্রবার বিকেলে কক্সবাজার বাস টার্মিনালের খাবার বাড়ি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আরজেএফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন ‘আরজেএফ’র সিনিয়র সাবেক ভাইস চেয়ারম্যান মো: সেকেন্দার আলম শেখ, স্বাগত বক্তব্য রাখেন ‘আরজেএফ’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কমের সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মারুফ। সভায় সভাপতিত্ব করেন ‘আরজেএফ’র কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আরজেএফ সাধারণ সম্পাদক রমজান আলী। মতবিনিময় সভায় ‘আরজেএফ’র আসন্ন জাতীয় কাউন্সিলকে সফল ও স্বার্থক করতে কক্সবাজার জেলার সকল সাংবাদিক সদস্যদের উম্মুক্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করা হয়।অথিতিরা তাদের বক্তব্যে ‘আরজেএফ’ সাংবাদিকদের মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় একটি নিরেট নিখাদ পেশাদারিত্ব সংগঠন উল্লেখ করে বলেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরজেএফ’র নিবেদিত প্রান সাংবাদিক কর্মিরা রয়েছে। আসন্ন জাতীয় কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ন সাংবিধানিক ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্যতম নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কাজকে আরো গতিশীল করা হবে।সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন করার সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম, মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, আরজেএফ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক বুলবুল সিকদার, সহ-সভাপতি আব্দুর শুকুর, সহ-সভাপতি দিদারুল ইসলাম কাজল ও পূন্য বর্ধন বড়ুয়া, অর্থ সম্পাদক মো: ইলিয়াস, সহ-অর্থ সম্পাদক সৈয়দ মোঃ আব্দুলাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম রানা, যুগ্ন সম্পাদক নুর আলম শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ শাহারিয়ার পাপ্পী, জণক্যাল্যান বিষয়ক সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, জেলা হকার সমিতির সভাপতি শহিদ, আরজেএফ কার্যকরী সদস্য সায়েদ, হোসেন শরিফ সোহেল, মো: শাহাজান প্রমূখঃ।মত বিনিময় সভায় ‘আরজেএফ’ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আগত অথিতিবৃন্দ যথাক্রমে এস,এম জহিরুল ইসলাম, মোহাঃ সেকান্দর আলম শেখ ও আব্দুল্লাহ আল মারুফ সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল এ সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।


মন্তব্য