১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কর্মচারীদের দাবীর মুখেও মোংলা বন্দরের সিবিএ নির্বাচন দিচ্ছেন না নাসির-পল্টু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

যত দিন যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন ঘিরে ততই উত্তাপ্ত হচ্ছে পরিবেশ। সভা-সমাবেশসহ নির্বাচনের দাবীতে কর্মচারীদের হুঁশিয়ারি জোরালো হলেও রহস্য ভেদ করতে পারছেনা এই নির্বাচন। অভিযোগের তীর বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টুর দিকে। সময় মত নির্বাচন না দিতে নানা রকম তালবাহানা করছেন তারা। এরই মধ্যে তারা বিভাগীয় শ্রম অধিদপ্তরের (জেডিএল) নির্দেশনাও উপেক্ষা করে নির্বাচন না দিতে ক্ষমতা কুক্ষিগতের দিকে হাঁটছেন বলে অভিযোগ উঠেছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা জানান, বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৭অক্টোবর। তবে তার ৪৫দিন আগে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার বাধ্যবধকতা রয়েছে। কিন্তু বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু সেদিকে যাচ্ছেন না। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে এই নির্বাচন বন্ধ করতে তারা বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছেন। তবে এতে লাভ হবেনা বলেও হুশিয়ারি দেন কর্মচারীরা।কর্মচারীদের পক্ষে সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ বলেন, যে কোন সংগঠন তার নিজস্ব সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) এর রেজিস্ট্রিগত গঠনতন্ত্রের বিধান অনুযায়ী পরিচালিত হয়। তাই এই সংগঠনটি তার সংবিধানের বাইরে কারও খেয়াল খুশি মত চলার সুযোগ নাই। কর্মচারীরা তাদের নতুন নেতা ঠিক করতে নির্বাচন চাইছেন, অথচ বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম যথাসময়ে নির্বাচন না দিতে নানা রকম কারসাজি করছেন। এ বিষয়ে কর্মচারীরা সভা ও সমাবেশসহ নানা আন্দোলন করলেও ভ্রুক্ষেপ করছেন তারা।মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মোঃ শাহিনুর রহমান বলেন, নির্বাচনের দাবীতে গত ২৭সেপ্টেম্বর কর্মচারীদের নিয়ে সাধারণ সভা করা হয়। যথাসময়ে নির্বাচন দিতে সেই সভায় ১হাজার কর্মচারীদের মধ্যে ৮০০ কর্মচারীর স্বাক্ষরিত একটি রেজুলেশন করা হয়। রেজুলেশনের কপি খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরপরও বর্তমান পরিষদ যথাসময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত না করে তাহলে গঠনতন্ত্র অনুযায়ী কর্মচারীরা পরবর্তী ব্যবস্থা নিবেন।নির্বাচনের বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টু দাবী করে বলেন, তারা যথা সময়ে নির্বাচন দিতে প্রস্তুত রয়েছেন। তবে বিভিন্ন মহলের অনুরোধে জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি।কর্মচারীদের রেজুলেশন কপি পেয়েছেন জানিয়ে রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম অধিদপ্তরের (খুলনা) পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, যথা সময়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন দিতে বর্তমান পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী খুরশিদ আলম পল্টুকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ৯অক্টোবর সাধারণ সভা আহবান করে নির্বাচনী তফসিল দিতে বলা হয়। এর ব্যত্যয় হলে শ্রম অধিদপ্তরের আইনানুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page