২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আসন্ন দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সাতকানিয়া থানা পুলিশের সাথে পূজা কমিটির মত বিনিময়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাতকানিয়া থানা পূজা উদযাপন কমিটির সাথে থানা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অসন্ন পবিত্র দূর্গাপূজায় আইন শৃংখলা সুষ্ঠ রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়, সমূহ সকল ধরনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তাবৃন্দ।৪ অক্টোবর’২৩ ইং বুধবার সকাল ১০ টার সময় সাতকানিয়া থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ পুলিশ সাতকানিয়া থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান।  সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত। অথিতি ছিলেন, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক শ্রী আশুতোষ চক্রবর্তী ও সদস্য সচিব শ্রী সৈকত পালিত (রাসেল), ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ছৈয়দ ওমর।সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাঃ আবুল কালামের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ,আসন্ন শারদীয় দূর্গাপূর্জায় করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়াদি সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মতামত গ্রহণ করতঃ একটি সুন্দর ও সফল পূজা উদযাপনের নিমিত্তে সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ/ সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে সনাতন ধর্মের পবিত্র ধর্মীয় উৎসব দূর্গাপুজার সম্ভাব্য যাবতীয় সমস্যাকে মাথায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে পুজা উদযাপন করতে পারে তার জন্য দিনরাত ২৪ ঘন্টা সাতকানিয়া থানা পুলিশ সুপরিকল্পিতভাবে সজাগ ও সতর্ক থাকবে। তিনি প্রত্যেকটি পুজা মন্ডপের নেতৃবৃন্দকে যে কোন সমস্যা আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রক্ষা করে সমাধানের আহ্বান জানান ৷সাতকানিয়া উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গা পুজায় শান্তি শৃংখলা বজায় রেখে নির্বিঘ্নে পুজা উদযাপনে তাদের সুচিন্তিত মতামত সহ বিভিন্ন পরামর্শ প্রদান করে আইন শৃংখলা বাহিনীর সহযোগীতা কামনা করেন।সভায় সাতকানিয়া উপজেলা পুজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাতকানিয়া থানার পুলিশের পরিদর্শক ও সহকারী পরিদর্শকগন উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page