২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ার নিহত শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের ২৫ হাজার টাকা অর্থিক অনুদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ইট বোঝাই ড্যাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে নিহত শিশু জুনায়েদ(০৪)- এর পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন।৩০ সেপ্টেম্বর’২৩ বিকালে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় নিহত শিশুর পরিবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আরাফাত ছিদ্দিকী হাজীর হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিশু জুনায়েদ এর পরিবারকে উপজেলা প্রশাসন, সাতকানিয়ার পক্ষ থেকে নগদ ২৫,০০০ টাকার এই অর্থ সহায়তা প্রদান করা হয়। নিহতের পিতা কৃষক তাজ উদ্দিনের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এ অর্থ সহায়তা তুলে দেন। এসময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।উল্লেখ্যঃ ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নে ইট বোঝাই বেপরোয়া গতির একটি ড্যাম্পার ট্রাক বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ৪ বছরের মোহাম্মদ জুনায়েদ(৪) কে চাপা দিলে সে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হয়। সে স্থানীয় ছনখোলা গ্রামের জনৈক তাজ উদ্দিনের ছেলে। নিহত শিশু জুনায়েদ ঘাতক ট্রাকের মালিক ফজল মেম্বার একই সমাজের হওয়ায় আপোষের ভিত্তিতে শিশু হত্যার বিষয়টি নিয়ে থানায় কোন মামলা না হলেও নিহত শিশুর মৃত্যু নিয়ে নতুন রহস্যের দানা বাঁধছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অনিয়ন্ত্রিত মেজাজের ড্যাম্পার চালক জাহাঙ্গির প্রথমে ধাক্কা দিয়ে শিশুটিকে রাস্তায় ফেলে দিলেও পরে আবার গাড়ী পিছনে এনে ইচ্ছা করেই শিশুটিকে চাকার তলায় পিষ্ঠ করে হত্যা করেছে বলে গুঞ্জন চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page