৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কুড়িগ্রামে বিএনপি-ছাএলীগ সংঘর্ষ আহত ২০

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি ও ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।আজ শনিবার (৩০ সেপ্টেম্বর’) বিকেলে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।পূর্ব ঘোষিত কর্মসূচি উপলক্ষে ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীরা ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে জড়ো হন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানান। এর কিছুক্ষণ পর উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সমর্থকদের কয়েকটি অটোরিকশা সদরে প্রবেশ করে স্লোগান দিলে উত্তেজনা দেখা দেয়। এ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।খবর পেয়ে সমাবেশ স্থল থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরের তিনকোনা মোড়ে এলে উভয়পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার, বায়জিদ বোস্তামী বাঁধন আহত হন।অপরদিকে উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বিএনপি কর্মী তোতা মিয়া, যুবদল কর্মী রেজাউল, আয়নাল, আলামিন, শফিকুল ইসলাম আহত হন।সংঘর্ষের একপর্যায়ে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা সদরের তিনকোনা মোড়ে শান্তি সমাবেশ করেন। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা মহিলা ডিগ্রি কলেজ কদমতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে আমাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হন।’এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তারপরও বিএনপির লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালান।’ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজীব বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিবেশ শান্ত রয়েছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page