৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়া এসি ল্যান্ডের নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযানঃ জনমনে স্বস্থি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> কোন একটি জনপদে নির্বাহী প্রশাসনের সততা, আন্তরিকতা ও দায়িত্বানুভূতিতে ইতিবাচক পাল্টে যেতে পারে জনপদের দৃশ্যপট। কালের পট পরিবর্তনের সাথে সাথে মফস্বলও রুপ নিচ্ছে নগরে। বাড়ছে অনিয়ম-অপরাধ। সবদিকে ভেজালের ছড়াছড়ি। ব্যবসায়ীরা থোড়াই তোয়াক্কা করছেনা আইনের। বেপরোয়া হয়ে উঠছে সামাজিক অপরাধী ও লুঠেরা। এমন সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী ভূমি অফিসের নিয়মিত কার্যক্রম সুচারুরুপে সম্পন্ন করার পর সকাল, সন্ধ্যা, রাতে সাতকানিয়ার প্রত্যন্ত জনপদে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থপনার বিরোদ্ধে আইনী পদক্ষেপ নিয়ে তাদের দৌরাত্ব থামাতে বিরামহীনভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ফলে অসাধু ব্যবসায়ী, ভূমিদস্যু, সরকারী আইন অমান্যকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মনেও সৃষ্ঠি হয়েছে আতঙ্ক। যে কোন অভিযোগ পাওয়ার সাথে সাথেই ছুঠে যাচ্ছে ঘটনার সত্যতা উদঘাটন পুর্বক সমস্যা সমাধানে। ফলে জনমনেও ফিরে এসেছে আস্থা ও স্বস্থি।

৩০ সেপ্টেম্বর’২৩ ইং শনিবার প্রতিদিনকার মত সাতকানিয়া উপজেলার ফুলতলা ছনখোলা সড়কে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। এসময় সড়কে রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ডাম্প ট্রাক, সিএনজি, মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৮ জনকে ০৮ টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় জরিমানার পরিমান-শাহেদ(২৩), ১০০০ টাকা,মো. খুরশিদ(৩০), ২০০০ টাকা,সাজ্জাদ হোসেন(৩০) ৫০০ টাকা,নজরুল ইসলাম(৪০), ৫০০ টাকা # আবদুল শুক্কুর, ১০০০ টাকা দেলোয়ার হোসেন(৩৮) ২০০০ টাকা # নুরুল কবির(৫২), ১০০০ টাকা ওয়াহিদুল ইসলাম(১৮), ১০০০ টাকা ৷অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
মুঠোফোনে জানতে চাইলে এসি ল্যান্ড আরাফাত সিদ্দিকী বলেন, যে কোন জনপদে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সরকারী বিধি-বিধান মেনে তাদের কার্যক্রম পরিচালনা করলে সামাজিক অবকাটামো একটা সুন্দর শৃংখলার মধ্যে থাকে। পরোক্ষভাবে এর সুফল ভোগ করে কিন্তু সমাজে বসবাসকারী নাগরিকরাই। অন্যদিকে আইনের বিষয়গুলোকে উপেক্ষা করে সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাচারী মনোভাবে কার্যক্রম পরিচালনা করলে নেতিবাচক কুফলের শিকারও হয় সমাজের একই নাগরিকরাই। তাই বিভিন্ন অনিয়ম ও অব্যস্থাপনার বিরোদ্ধে সাতকানিয়া উপজেলা প্রশাসন জিরো টল্যারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মূলতঃ সামাজিক সচেতনতা সৃষ্ঠির প্রচেস্টা অব্যাহত রেখেছি। যা চলমান থাকবে নিয়মিত। এ অভিযানের ফলে সমাজে বসবাসকারী নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তিনি। এলাকার বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকেও তিনি সামাজিক সচেতনতা সৃষ্ঠিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page