২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ার এওচিয়ায় ড্যাম্পারের ধাক্কায় শিশু নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ইট বোঝাই ড্যাম্পার ট্রাকের ধাক্কায় ৪ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ(৪), সে স্থানীয় ছনখোলা গ্রামের জনৈক তাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।(৩০শে সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার এওচিয়ার ১নং ওয়ার্ডের ছনখোলা কেবিএম নামক ব্রিকফিল্ডের সামনে এই ঘটনা ঘটে।প্রত্যেক্ষদর্শীদের বিবরনে জানা যায়, স্থানীয় ব্রিকফিল্ড থেকে ইট বোঝাই করে দ্রুত গতিতে ড্যাম্পার ট্রাকটি ছনখোলা ব্রিক ফিল্ডের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু জুনায়েদ বাড়ির সামনে রাস্তা পার হতে গিয়ে ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়ে। স্থানীয় জনতা শিশুটিকে তৎক্ষনাত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু জুনায়েদকে মৃত ঘোষনা করে। নিহত শিশু জুনায়েদ স্থানীয় তাজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর পর ড্যাম্পার ট্রাকটির ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন। গাড়ীটির মালিক একই এলাকার ইউপি সদস্য ফজল কবির মেম্বার বলে জানা গেছে৷এ বিষয়ে জানতে গাড়ির মালিক ইউপি সদস্য ফজল মেম্বার জানান, দূর্ঘটনায় শিশু পূত্র জুনায়েদের মৃত্যুতে তিনি খুব মর্মাহত এবং শোকাহত। গাড়ি চলন্ত অবস্থায় অতর্কিতভাবে ছেলেটি রাস্তায় চলে আসে, ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে,গাড়ির ধাক্কা লেগে যায়,আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করলেও শিশুটি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেননিহত ভিকটিম তাদের একই সমাজের বলেও জানান তিনি, সুতরাং শিশু হত্যার বিষয়টি নিয়ে কোন রেষারেষি বিদ্বেষ না ছড়িয়ে তারা স্থানীয়ভাবে সমজোতার আশ্বাষে নিহত শিশু পূত্র জুনায়েদকে সবাই মিলে দাফন কাপনের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন।

এদিকে নিহত শিশুর পিতা কৃষক তাজুল বলেন, আমার ছেলে প্রথমে গাড়ীর সাথে ধাক্কা খায় কিন্তু ঘাতক চালক জাহাঙ্গীর আবার অন্তত ২০ফুট দূর থেকে পেছনে এসে পিষিয়ে মৃত্যু নিশ্চিত করেন,এটা গাড়ী এক্সিডেন্ট নয় এটা একটা পরিকল্পিত হত্যা,আমি আমার ছেলে হত্যার বিচার চাই।সাতকানিয়া থানার এস আই সালামত জানান , দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার বিষয়টি শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে হাজীর হয়ে ড্যাম্পার ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। শিশু নিহতের বিষয়টি একই পরিবার  হওয়ায় পারিবারিক ও সামাজিকভাবে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের কটা সমঝোতা হওয়ায় থানায় লিখিত অঙ্গিকার সম্পাদন করেছেন।পিষিয়ে মারার ঘটনায় গাড়ীসহ জাহাঙ্গীর নামে ঘাতক ড্রাইভারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি৷ পরে সাতকানিয়া থানা পুলিশের ওসি তদন্ত স্যার আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহত পরিবারের খোঁজখবর নেন। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page