৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া সেই মার্কিন সিনেটর ফাঁসলেন ঘুষ কেলেঙ্কারিতে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছেন আমেরিকার সিনেটর বব মেনেনডেজ ও তার স্ত্রী নাদিন। মেনেনডেজ এবং তার স্ত্রীর নামে তিনটি ফৌজদারি মামলা হয়েছে। বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রশাসনকে এই মেনেনডেজই ২০২০ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন।ম্যানহাটনে অবস্থিত দেশটির অ্যাটর্নির কার্যালয় থেকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বলা হয়, মেনেনডেজ মিসর সরকারকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার ম্যানহাটনে অবস্থিত দেশটির অ্যাটর্নির কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অভিযোগপত্রও প্রকাশ করা হয়েছে। যাতে বলা হয়, নিউজার্সির তিনজন ব্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক রাখতে শত শত কোটি ডলার ঘুষ নিয়েছেন সিনেটর বব মেনেনডেজ ও তার স্ত্রী নাদিন। সরাসরি ডলার নেয়ার পাশাপাশি সোনা, বাড়ির লোন, চাকরি সুবিধা, দামি গাড়ি ও আরও অনেক জিনিস পেয়েছেন মেনেনডেজ দম্পতি।এই সিনেটরের বাসভবন থেকে বিপুল সংখ্যক সোনার বার এবং শত শত কোটি ডলার নগদ উদ্ধার করেছে ফেডারেল প্রসিকিউটরেরা। এসব সোনার দাম ২ লাখ ডলার। এগুলো হলো ঘুষ দেয়ার ষড়যন্ত্র, পরিষেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং সরকারি অধিকারের নাম নিয়ে চাঁদাবাজি করার ষড়যন্ত্র। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মেনেনডেজ।তিনি বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা’। মেনেনডেজ মার্কিন সিনেটের ফরেইন রিলেশন কমিটির ডেমোক্র্যাট দলীয় সদস্য।বাংলাদেশের র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিন বছর আগে তিনি বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন। তখন থেকেই মেনেনডেজ বাংলাদেশে পরিচিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page